পশ্চিমবঙ্গ

ব্ল্যাক ডে’তে পুলওয়ামার বীর শহিদদের স্মরণে রঙিন শ্রদ্ধাঞ্জলি পানিহাটির রানীবাগানে

পুলওয়ামার বীর শহিদ সেনাদের স্মরণে ব্যতিক্রমী উদ্যোগ নিল পানিহাটীর রানীবাগান স্পোর্টিং ক্লাব। ক্লাবের উদ্যোগে রানীবাগান স্পোর্টিং মাঠে আয়োজিত হল এক বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

নিজস্ব সংবাদাতা , শ্যামল পাল : আজ ১৪-ই ফেব্রুয়ারী, ভালোবাসার দিনের সাথে সাথেই আজকের দিনটি দেশবাসীর জন্য ব্ল্যাক ডেও বটে। পুলওয়ামার বীর শহিদ সেনাদের স্মরণে ব্যতিক্রমী উদ্যোগ নিল পানিহাটীর রানীবাগান স্পোর্টিং ক্লাব। ক্লাবের উদ্যোগে রানীবাগান স্পোর্টিং মাঠে  আয়োজিত হল এক বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পুলওয়ামার সাহসী বীর সেনানিদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও সম্মানের মূল্যবোধ জাগিয়ে তোলা। প্রায় ২০০ জন  শিশু এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছোট ছোট হাতের রঙিন তুলিতে ফুটে ওঠে দেশের জন্য আত্মবলিদানকারী সেনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।
পাশাপাশি অনুষ্ঠানে অভিভাবকদের জন্য একটি কুইজ প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে বাড়তি উৎসাহের সৃষ্টি করে।
উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে পানিহাটি ১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মজুমদার, ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোবিন্দ দাস, খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অঙ্কন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে সমগ্র অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বীর শহিদ সেনানিদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ।
অনুষ্ঠানস্থলের চারপাশে বীর সেনানিদের স্মরণে নানা চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছিল মাঠ প্রাঙ্গণ, যা ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। শিশুদের উচ্ছ্বাস যেমন চোখে পড়ার মতো ছিল, তেমনি অভিভাবকদের উৎসাহ ও অংশগ্রহণও ছিল প্রশংসনীয়।
দেশের বীর সন্তানদের স্মরণে এই উদ্যোগ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেমের এক অনন্য বার্তা—রঙের ছোঁয়ায় শ্রদ্ধাঞ্জলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *