পশ্চিমবঙ্গ

ভোটের আবহে কাঁচরাপাড়ায় রেল কোয়ার্টার থেকে তাজা বোমা উদ্ধার

ভোর রাতে বীজপুর থানায় খবর আসে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারে বোমা রয়েছে, নির্বাচনী আবহে কারা ঘটালো এই ঘটনা ?

নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটলো কাঁচরাপাড়ায়। এদিন কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রেলওয়ে ফোরম্যান কলোনী এলাকার একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোর রাতে বীজপুর থানায় খবর আসে ফোরম্যান কলোনীতে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ বাহিনী। এরপরেই বীজপুর থানার পুলিশ এবং রেল পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে বোম স্কোয়াড পৌঁছে বোমাগুলো উদ্ধার করে। একবারে নির্বাচনের মুখে ওই পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারে কে বা কারা, কি উদ্দেশ্যে এই বোমাগুলো রেখেছিল তার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *