পশ্চিমবঙ্গভিডিও

সজল ঘোষ তৃণমূলে যোগ দেবে : বিস্ফোরক সায়নদীপ মিত্র, সায়ন্তিকাকে করলেন কোন কটাক্ষ?

এদিন একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন জনসংযোগ সারতে। গোটা বরানগর প্রায় চোষে ফেলছেন তিনি। আর তাঁর প্রচারের অস্ত্র - বিরোধী দলের দুর্নীতি, অভয়ার অধরা বিচার সহ একাধিক ইস্যু। এলাকাবাসী থেকে পথ চলতি মানুষ, সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী - সবার কাছে ভোটপ্রার্থনা করলেন সিপিআইএমের তরুণ তুর্কি সায়নদীপ।

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে যেমন শুরু হয়েছে ভোট যুদ্ধ তেমনি জোরকদমে চলছে প্রচার যুদ্ধ। আর পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দামামা বাজতেই বরানগর বিধানসভা এলাকায় চূড়ান্ত ব্যস্ততা। কখনো সেখানে মাইক হাতে প্রচার করছেন পদ্ম প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh), আবার কখনো স্থানীয়দের ঘরের মেয়ে হয়ে উঠতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। আর পিছিয়ে নেই সায়নদীপ মিত্রও। এদিন একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন জনসংযোগ সারতে। গোটা বরানগর (Baranagar) প্রায় চোষে ফেলছেন তিনি। আর তাঁর প্রচারের অস্ত্র – বিরোধী দলের দুর্নীতি, অভয়ার অধরা বিচার সহ একাধিক ইস্যু। এলাকাবাসী থেকে পথ চলতি মানুষ, সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী – সবার কাছে ভোটপ্রার্থনা করলেন সিপিআইএমের তরুণ তুর্কি সায়নদীপ (Sayandeep Mitra)।
আর এদিন জনসংযোগ সারার মাঝেই নিজের নির্বাচনী কেন্দ্রের বিরোধী প্রার্থীদের কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর বিস্ফোরক দাবি, তৃণমূলের (TMC) সঙ্গে সেটিং রয়েছে সজল ঘোষের ! সেই সঙ্গে বরানগরের একসময়ের তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি (BJP) নেতা তাপস রায়ের দল বদল নিয়েও কটাক্ষ করলেন সায়নদীপ।

অন্যদিকে প্রচারের মাঝে বরানগরে জলযন্ত্রণা নিয়ে সেই বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে প্রশ্ন করা হলে তিনি জানান বরানগরের ভৌগোলিক আকৃতি গামলার মতো হওয়ায় সেখানে দ্রুত জল জমে যায়। এই প্রসঙ্গে এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়নদীপ জানান – বরানগরকে তোলাবাজির টাকা তোলার গামলা হিসেবে ব্যবহার করতে চান সায়ন্তিকা। সেই সঙ্গে বামেদের লড়াকু নেতার দাবি, প্রচারের মাধ্যমে বরানগরবাসীর কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন তিনি। আর এই কারণে বরানগরবাসীদের কৃতজ্ঞতা জানিয়েছেন সায়নদীপ। সবমিলিয়ে বরানগরে ত্রিমুখী লড়াইয়ের মাঝে আগামী ৪ ঠা মে শেষ হাসি কোন দলের প্রার্থী হাসেন সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *