পশ্চিমবঙ্গ

‘পানিহাটীকে মর্ডান ইন্ডাস্ট্রিজে সাজিয়ে তোলার জন্য উদ্যোগী হচ্ছি’-তীর্থঙ্কর ঘোষ

তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে পানিহাটীর মানুষ সারা বছর ধরেই পাশে পায়,তাই পানিহাটীবাসীর সাড়াও তাদের প্রতিই রয়েছে, জানান তীর্থঙ্কর।

নিজস্ব সংবাদদাতা : সকাল থেকে বিকেল পানিহাটীর (Panihati) প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ভূমিপুত্র হবার সুবাদে আপামর পানিহাটিবাসীর পুচি বা তীর্থঙ্কর ঘোষের জনসংযোগের ক্ষেত্রে যে বাড়তি সুবিধা রয়েছে তা বলাই বাহুল্য। কোথাও ঢাকের বাদ্যির তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিবিড় জনসংযোগ সারছেন তো কোথাও প্রচারে বেরিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে কর্মী-সমর্থকদের উৎসাহিত করছেন তীর্থঙ্কর। এদিন যেমন সকালে প্রচারে বেরিয়ে পশ্চিম পানিহাটী তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ১১ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচীতে উপস্থিত হয়ে রঙ-তুলি দিয়ে নিজের নাম লিখলেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। এদিনের কর্মসূচীতে কর্মী-সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটীর বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। জয়ের ব্যাপারে প্রত্যয়ী তীর্থঙ্কর ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে পানিহাটীর মানুষ সারা বছর ধরেই পাশে পায়, তাই তৃণমূল কংগ্রেসের প্রতি পানিহাটীবাসীর সাড়াও সারা বছর ধরে থাকে। তিনি আরও জানান, ‘পানিহাটীকে মর্ডান ইন্ডাস্ট্রিজে সাজিয়ে তোলার জন্য উদ্যোগী হচ্ছি আমরা’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *