পশ্চিমবঙ্গ

সুন্দরবনের দ্বীপ অঞ্চলে নৌকা-লঞ্চে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি বিধানসভা কেন্দ্রের বুথকেন্দ্রে পৌঁছতে নদী পারাপার করতে হয়। সেই প্রত্যন্ত দ্বীপ এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। কোথাও নৌকা, কোথাও আবার লঞ্চে

নিজস্ব সংবাদদাতা : নির্ঘন্ট ঘোষণার আগেই নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ১লা মার্চ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পৌঁছনোর পর থেকেই স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। পানিহাটী সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের রাস্তায় রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চের খবরও আমরা তুলে ধরেছি ৭এ নিউজের পর্দায়। আর এবার সেই তালিকায় যুক্ত হলো সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিও। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকাতেও চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তবে দ্বীপ এলাকা হওয়ায় রাস্তার পাশাপাশি কোথাও নৌকো করে, কোথাও আবার লঞ্চে চেপে কেন্দ্রীয় বাহিনীর টহলদারীর ছবি দেখা গেলো। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৩১ টি বিধানসভার মধ্যে উপকূলীয় এলাকা রয়েছে ১১ টি। এই সমস্ত বিধানসভা কেন্দ্রের বেশ কতগুলো গ্রাম সভা বা বুথকেন্দ্র রয়েছে যেখানে নদী পারাপার করতে হয়। এদিন সকাল থেকে এই জেলার বাসন্তী, গোসাবা, পাথরপ্রতিমা, গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নদী করে পারাপার করতে দেখা যায়। কোথাও নৌকাতে করে কিংবা লঞ্চে চেপে বেশ কিছুক্ষণ যাত্রার পর পায়ে হেঁটে সুন্দরবনের উপকূলীয় এলাকায় চললো রুটমার্চ। প্রত্যেকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এলাকার মানুষের পাশে থেকে নিরাপত্তার বার্তা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *