পশ্চিমবঙ্গ

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ায়,CPIM-TMC কর্মীদের তুমুল ধস্তাধস্তি

মনোনয়ন জমে দিতে প্রার্থীর সঙ্গে আসা সিপিএইএম এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, উত্তেজনা হাওড়ায়

নিজস্ব সংবাদদাতা : প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো হাওড়ায় (Howrah)। প্রার্থীর সঙ্গে আসা সিপিএইএম (CPIM) এবং তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত হাওড়ার নিউ কালেক্টর বিল্ডিংয়ে নমিনেশন জমা দেওয়ার কাজে দলীয় সদস্যদের উপস্থিতিকে কেন্দ্র করে। জানা গেছে, এদিন নমিনেশন জমা দেওয়ার কাজ চলার সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের পাঁচজন করে সদস্যকে প্রবেশ করানো হচ্ছিল প্রশাসনিক দপ্তরে। সেই সময় হঠাৎই সিপিএইএমের কয়েকজন কর্মী-সমর্থক নমিনেশন কেন্দ্রের সামনে চলে আসে এবং তারপরেই সেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং সিপিআইএম সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একদিকে সিপিআইএম কর্মী-সমর্থকরা তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে চোর চোর বলে স্লোগান দিতে থাকে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা পাল্টা সিপিআইএম কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দিতে থাকলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনিক দপ্তরের সামনে। উত্তেজনা বাড়তে শুরু করায় বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুযুধান ২ পক্ষের কর্মী-সমর্থকদের হটিয়ে দিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *