নির্বাচনের আগে চাকুলিয়ায় কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে ফিরলেন কংগ্রেস নেতা সহ শতাধিক কর্মী
চাকুলিয়া পাওয়ার হাউস মাঠে তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি (Golam Rabbani), চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ (Minhajul Arfin Azad) এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল (Kanaiyalal Agarwal)। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অতিথিরা।
নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেল চাকুলিয়ায়। কংগ্রেস নেতা সেতাবুদ্দিন (ওরফে মুন্না) সহ কয়েক শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক যোগ দিলেন তৃণমূলে (All India Trinamool Congress) .
এদিন চাকুলিয়া পাওয়ার হাউস মাঠে তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি (Golam Rabbani), চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ (Minhajul Arfin Azad) এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল (Kanaiyalal Agarwal)। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, সেতাবুদ্দিন এর আগে চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি ছিলেন। লোকসভা নির্বাচনের আগে অনিবার্য কারণবশত তিনি কংগ্রেসে (Indian National Congress) যোগ দেন। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন।
এদিন এই কর্মসূচি থেকে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ঘোষণা করেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চাকুলিয়া কেন্দ্র থেকে সম্ভাব্য তৃণমূল প্রার্থী হিসেবে মিনহাজুল আরফিন আজাদের নাম বিবেচিত হচ্ছে। তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে আগামী নির্বাচনে ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করার আহ্বান জানান।
যোগদান সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, এই যোগদান আগামী নির্বাচনের আগে চাকুলিয়ার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

