উনি তো শিক্ষক,’অস্ত্র নয় ওনার হাতে বই থাকুক’-দেবদীপ পুরোহিত
রামনবমীর মিছিলে অস্ত্র হাতে নিয়ে স্লোগান খড়দহের বিজেপি প্রার্থী ডঃ কল্যাণ চক্রবর্তীর, কটাক্ষ তৃণমূল প্রার্থীর
নিজস্ব সংবাদদাতা : ভোটের (Assembly Election) আবহে রাজ্যজুড়ে পালিত হয়েছে রামনবমী। আর রামনবমী উপলক্ষে অস্ত্র হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে বিজেপি (BJP) নেতা-কর্মীরা। ভোটমুখী বঙ্গে বিজেপির প্রার্থী থেকে শুরু করে নেতা-কর্মীদের সশস্ত্র রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিভিন্ন জায়গায়। এদিন অস্ত্র হাতে নিয়ে রামনবমীর মিছিলে অংশ নিতে দেখা গেলো খড়দহের (Khardaha) বিজেপি প্রার্থী ডঃ কল্যাণ চক্রবর্তীকেও। প্রার্থীর সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকেরাও অস্ত্র হাতে তুমুল উৎসাহে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনা নিয়ে খড়দহের তৃণমূল (TMC) প্রার্থী প্রাক্তন সাংবাদিক দেবদীপ পুরোহিত জানান, উনি তো শিক্ষক, ওনার হাতে কলম থাকুক, বই থাকুক। এগুলো মানুষ পছন্দ করে না। রামনবমীর বার্তা মানে সহিষ্ণুতার, সততার বার্তা। এভাবেই ছোটবেলা থেকে আমরা সবসময় রামকে স্মরণ করে এসেছি।
আর রামনবমীর মিছিল নিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তীর পাল্টা দাবী, শ্রীরামচন্দ্রের পুজো, আরাধনা,তাঁকে নিয়ে শোভাযাত্রা এটা কখনোই সাম্প্রদায়িক নয়। এটা দেশীয় ঐতিহ্যের প্রকৃত প্রতিফলন। শ্রীরামচন্দ্রের যারা বিরোধী,তারা দেশ বিরোধী।



