“জমা জল আর জঞ্জালের পাহাড় থেকে নামাতে হবে পানিহাটীর মানুষকে”-কলতান
বাম ছাত্র যুব আন্দোলনের সর্বভারতীয় মুখ এবার পানিহাটীতে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।একসময়ে বামেদের শক্ত ঘাঁটি পানিহাটীতেও বামেরা ক্ষয়িষ্ণু শক্তি। কিন্তু গত ২০২৪র লোকসভা নির্বাচনের নিরিখে সিপিআইএমের ভোট বেড়েছে অনেকটাই, লোকসভা নির্বাচনে পানিহাটীতে সিপিআইএম পেয়েছিলো ২০.৮৭ শতাংশ ভোট

নিজস্ব সংবাদদাতাঃ পানিহাটী অভয়া কাণ্ডে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দু’জনের কথোপকথন শোনা যায়। অভিযুক্তরা ডাক্তারদের সাংবাদিক বৈঠকে হামলার ছক কষছে বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অডিয়ো ক্লিপের কথোপকথনের নিয়ে যখন তুুমুল চর্চা চলছে সেই সময় পুলিশের হাতে সঞ্জীব দাস নামে এক ব্যক্তি গ্রেফতার হন। এরপর বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশের হাতে গ্রেফতার হন কলতান। সেই ঘটনাকে অভয়া আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করে পথে নেমে ছিলো বাম ছাত্র যুবরা, পুলিশ অবশ্য কলতান দাশগুপ্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমান হাজির করতে পারে নি আদালতে, ফলে সে ঘটনায় ১৯শে সেপ্টেম্বর ২০২৪ মুক্তি পান কলতান। আর সে ঘটনার পর ২০২৬, কলতান দাশগুপ্ত এবার পানিহাটী বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, ঘটনাচক্রে আর.জি করের সেই অভয়ার বাড়ি পানিহাটীতেই। ফলে অভয়া আন্দোলনের অন্যতম মুখ এবার স্বভাবাবিক ভাবেই অভয়ার অধরা বিচারের দাবিকেই সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন পানিহাটীতে। বাম ছাত্র যুব আন্দোলনের সর্বভারতীয় মুখ এবার পানিহাটীতে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।একসময়ে বামেদের শক্ত ঘাঁটি পানিহাটীতেও বামেরা ক্ষয়িষ্ণু শক্তি। কিন্তু গত ২০২৪র লোকসভা নির্বাচনের নিরিখে সিপিআইএমের ভোট বেড়েছে অনেকটাই, লোকসভা নির্বাচনে পানিহাটীতে সিপিআইএম পেয়েছিলো ২০.৮৭ শতাংশ ভোট। মাঝে কেটেছে ১টি বছর। ইতিমধ্যে পরিস্থিতির বদল হয়েছে অনেকটাই, অভয়া কাণ্ডের পর এক ঝাঁক নতুন মুখ দেখা যাচ্ছে বাম শিবিরে, সেই নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবেই পানিহাটীর মাটিতে নিজেকে প্রতিষ্টিত করতে মরিয়া কলতান মাঠে নেমে পড়েছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। বাম সুলভ মনোভাব কাটিয়ে কলতানকে পাওয়া গেলো পানিহাটীর প্রাচীনতম ঐতিহ্য, দণ্ডমহোৎসবতলা ঘাটে, এমনকি শ্রীচৈতন্যদেবের মন্দিরেও :
#
আর পানিহাটীতে ১ম প্রচারের ফাঁকে কলতান জানাতে ভুললেন না “পানিহাটীর গর্ব অভয়ার অধরা বিচার ছিনিয়ে আনাই তার ১ম লক্ষ্য”, পাশাপাশি পানিহাটীর মানুষকে জমা জল থেকে, আবর্জনার পাহাড় থেকে মুক্ত করাটাও তার কাছে অগ্রাধিকার পাবে।
#
তৃণমূল কংগ্রেসও এবার পানিহাটীতে চমক এনেছে প্রার্থী বদল করে, জেলার যুব আন্দোলনের অন্যতম নেতা তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি পানিহাটীতে প্রার্থী ঘোষণা করে নি, ফলে আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী ৪ঠা মে`র দিকে, যেদিন জানা যাবে জনতা জনার্দন কাকে নির্বাচিত করে বাংলার মসনদে আগামী ৫ বছরের জন্য।



