পশ্চিমবঙ্গ

প্রকাশিত হলো বামেদের প্রার্থী তালিকা, মীনাক্ষী-দীপ্সিতা-কলতানকে নিয়ে সম্মুখসমরে বিকাশ !

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকাযা নজর কেড়েছে বামফ্রন্ট, একদিনে যেমন রয়েছেন পোড় খাওয়া বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখার্জি  অন্যদিকে তালিকায় জায়গা করে নিয়েছেন কলতান দাসগুপ্ত থেকে শুরু করে দীপশিতা ধরও। বলা যেতেই পারে, অভিজ্ঞতা ও তারুণ্যের ব্যালেন্সে প্রার্থী তালিকা সাজিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।

7এ নিউজ ডেস্ক : সোমবার বিকেলেই প্রকাশিত হলো বামেদের প্রার্থীতালিকা, এদিন আলিমুদ্দিন স্ট্রিট থেকে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রথম দফার ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিমান বসু স্পষ্টতই জানিয়ে দেন, তাদের লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। এই দুই শক্তিকে হারিয়ে বামপন্থার পুনরুত্থান করাই বামেদের মূল লক্ষ্য।

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকাযা নজর কেড়েছে বামফ্রন্ট, একদিনে যেমন রয়েছেন পোড় খাওয়া বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখার্জি  অন্যদিকে তালিকায় জায়গা করে নিয়েছেন কলতান দাসগুপ্ত থেকে শুরু করে দীপশিতা ধরও। বলা যেতেই পারে, অভিজ্ঞতা ও তারুণ্যের ব্যালেন্সে প্রার্থী তালিকা সাজিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।

দেখে নেওয়া যাক এক নজরে বামেদের উল্লেখ্যযোগ্য প্রার্থী তালিকা : 

দমদম: ময়ূখ বিশ্বাস

রাজারহাট-নিউটাউন: সপ্তর্ষি দেব

বরানগর: সায়নদীপ মিত্র

পানিহাটি: কলতান দাশগুপ্ত

উত্তর দমদম: দীপ্সিতা ধর

কালীগঞ্জ: সাবিনা ইয়াসমিন (বোমার আঘাতে নিহত তামান্নার মা)

নোয়াপাড়া: গার্গী চট্টোপাধ্যায়

খড়দা: দেবজ্যোতি দাস

কামারহাটি: মানস মুখোপাধ্যায়

কাকদ্বীপ: নারায়ণ দাস

বারুইপুর পূর্ব: স্বপন নস্কর

সাতগাছিয়া: গৌতম পাল

বিষ্ণুপুর: শ্যামল দল

কসবা: দীপু দাস

যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য

সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা

বেহালা পশ্চিম: নীহার ভক্ত

মহেশতলা: সায়ন ব্যানার্জি

বেলেঘাটা: পারমিতা রায়

উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি

উত্তরপাড়া: মীনাক্ষি মুখোপাধ্যায়

শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী

সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়

চন্দননগর: মনীষ পন্ডা

আরামবাগ: বীথিকা পন্ডিত

হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়

চন্ডীপুর: রীতা দাস

পটাশপুর: সৈকত গিরি

কাঁথি উত্তর: সুতনু মাইতি

কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন

রামনগর: অশোক কুমার মাইতি

দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক

ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো

কেশিয়ারি: মলিনা মুর্মু

খড়্গপুর সদর: মধুসূদন রায়

নারায়ণগড়: তাপস সিনহা

ডেবরা: সুমিত অধিকারী

ঘাটাল: শান্তিনাথ সাতিক

বাঁকুড়া: অভয়ানন্দ মুখোপাধ্যায়

রঘুনাথপুর: গণেশ বাউরি

রানিবাঁধ: দেবলীনা হেমব্রম

কোতুলপুর: রামচন্দ্র রায়

সোনামুখী: অজিত রায়

খণ্ডঘোষ: রামজীবন রায়

বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত

রায়না: সোমনাথ মাঝি

মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র

ভাতার: হাসিনা খাতুন

পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা

কাটোয়া: সঞ্জিত দাস

মঙ্গলকোট: মীরাজ আলম

আউশগ্রাম: চঞ্চল মাঝি

পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল

দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়

দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই

জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন

আসানসোল: শিল্পী চক্রবর্তী

শিলিগুড়ি: শরদিন্দু চক্রবর্তী

যদিও এই প্রথম তালিকায় সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো পরিচিত তরুণতুর্কিদের নাম নেই কিন্তু এখনও বেশ কয়েকটি আসনে প্রার্থীতালিকা বাকি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *