পশ্চিমবঙ্গ

বেলঘরিয়া টেক্সম্যাকোতে ভয়াবহ আগুন, আতঙ্কিত কর্মীরা

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বেলঘরিয়া টেক্সম্যাকোতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সেই সঙ্গে বরাতজোরে রক্ষা পেয়েছেন কারখানার শ্রমিকেরাও। এড়ানো গিয়েছে বড়সড় ক্ষতিও।

নিজস্ব সংবাদদাতা : এবার আগুন আতঙ্ক শহরতলিতে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বেলঘরিয়া টেক্সম্যাকোতে।(Belgharia Texmaco)  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সেই সঙ্গে বরাতজোরে রক্ষা পেয়েছেন কারখানার শ্রমিকেরাও। এড়ানো গিয়েছে বড়সড় ক্ষতিও।
সূত্রের খবর, এদিন রাতের দিকে টেক্সম্যাকোর স্যান্ড প্লান্টে থাকা একটি তেলের ট্যাংকারে আচমকাই আগুন লেগে যায়। আর মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী আকার নেয়। প্লান্টের ওপরে থাকা ফাইবারের শেড ক্রমশই আগুনের গ্রাসে চলে যেতে থাকে।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই আগুন নেভানোর কাজে হাত লাগান কারখানার শ্রমিকেরা। সেই সঙ্গে অতি দ্রুত কারখানার বাইরে বেরিয়ে আসেন তারা।বন্ধ করে দেওয়া হয় কারখানার গেট। তীব্র চাঞ্চল্য ছড়ায় কর্মীদের মধ্যে।প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকেন তারা।
অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। প্রায় ১ ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।পাশাপাশি দুর্ঘটনা এড়াতে আগুন লাগার পরই বন্ধ করে দেওয়া হয় টেক্সমেকো অঞ্চলের সমস্ত বিদ্যুতের সরবরাহ। কারখানার শ্রমিক ও দমকলবাহিনীর তৎপরতায় এড়ানো হয়েছে ক্ষয়ক্ষতি। সেই সঙ্গে রক্ষা পেয়েছে সমস্ত কর্মীদেরই প্রাণ। তবে দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই সাময়িক বন্ধ থাকে কারখানার যাবতীয় কাজকর্ম।তবে অতি দ্রুত সম্ভব আবার স্বাভাবিক ছন্দে ফিরবে কারখানা- এমনটাই জানিয়েছেন কারখানার আধিকারিকেরা।

বড় দুর্ঘটনা না ঘটলেও আচমকাই টেক্সম্যাকোর (Texmaco) মতো বৃহৎ আকারের এই মাল্টি-ডিসিপ্লিনারি ইঞ্জিনিয়ারিং এবং ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। যদিও আপাতত স্বাভাবিক রয়েছে গোটা পরিস্থিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *