পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজনৈতিক মিলন ক্ষেত্র পানিহাটীতে

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক মিলন ক্ষেত্রে পরিণত হলো পানিহাটী

নিজস্ব সংবাদদাতা : ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক মিলন ক্ষেত্রে পরিণত হলো পানিহাটী (Panihati)।

শনিবার সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগে লোকসংস্কৃতি ভবন প্রাঙ্গনে ভাষা শহীদদের স্মরণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের(Bangladesh) অধ্যাপক ইমানুল হক সহ দলমত নির্বিশেষে পানিহাটীর বিশিষ্ট জনেরা। লোকসংস্কৃতি ভবনে ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান তাঁরা। মাতৃভাষা দিবস পালনে সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির সদস্য-সদস্যা, পানিহাটীর বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh) সহ পানিহাটী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করে।

আসলে এই অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দিচ্ছিলো সেই গানের কথা যেখানে কবি লিখেছেন-`এক চোখে চুরুলিয়া,আর এক চোখে জোড়াসাঁকো, এক চোখ বুজে থেকো না বাঙালি দুচোখ দিয়েই দ্যাখো`।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *