কলকাতাপশ্চিমবঙ্গ

খামখেয়ালি আবহাওয়া! এবার এল বৃষ্টির পূর্বাভাসও

অব্যাহত হালকা শীতের আমেজ, বাড়বে গরমের দাপটও, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও, খামখেয়ালি আবহাওয়া আর কদিন ?

শীতের ঝোড়ো ইনিংস এখন অতীত। রাজ্যে বরং জাঁকিয়ে বসছে গরম। সকালের দিকে তাপমাত্রা (Temparature)  নিম্নমুখী হলেও বেলা বাড়তেই উধাও সেই আমেজ। আবারো রাতের দিকে খানিক অনুভূত হচ্ছে শীতের আমেজ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতো, আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলারই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। সেই সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনাও। তবে গোটা রাজ্যে নয়। আলিপুর জানাচ্ছে,পূর্ব মেদিনীপুর জেলার এক বা একাধিক স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।

প্রকৃতি জানান দিচ্ছে বসন্তকাল এসেই গিয়েছে। ইতিউতি শোনা যাচ্ছে কোকিলের ডাক। আর বসন্তকাল মানেই আরামদায়ক আবহাওয়া। তবে শীতের খামখেয়ালীতে খটমটই ঠেকছে এখনকার আবহাওয়া। সকাল হলে পরতে হচ্ছে শীত পোশাক, আর দিনের বেলা সেই পোশাকই হয়ে উঠছে বোঝা। আবার রাত বাড়তেই নিজের উপস্থিতি জানান দিচ্ছে শীত। এদিন ফের সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে রেকর্ড গড়েছে কল্যাণী (Kalyani) ।১৩.০° সেলসিয়াসে নেমেছে সেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০° সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭° সেলসিয়াস কম। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কোচবিহার ও পুন্ডিবাড়ি-তে পারদ নেমেছে ১২.১° সেলসিয়াসে। সেই সঙ্গে অব্যাহত কুয়াশার দাপট। এদিনও দার্জিলিঙে (Darjeeling) সকালের দিকে ছিল অগভীর কুয়াশা। তবে আপাতত রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়াই থাকার পূর্বাভাস মিলেছে। কিন্তু এর মাঝেই পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি।

রাজ্যে শুরু হয়েছে গরমের চোখ রাঙানি। থাকছে বৃষ্টির পূর্বাভাসও। সবমিলিয়ে আরও বেশ কয়েকদিন যে আবহাওয়ার ‘মুড্ সুইং’ চলবে তা বলাই বাহুল্য।

ফলো করুন আমাদের হোয়াটস্যাপ চ্যানেল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *