পশ্চিমবঙ্গ

সোদপুরে প্রমোটিংয়ের প্রতিবাদ করায় আইনজীবীকে মারধোর-প্রাণনাশের হুমকী, গ্রেপ্তার তৃণমূল নেতা

বাড়ি জবরদখল করে প্রমোটিংয়ের ছক,প্রতিবাদী আইনজীবীকে মারধোর-প্রাণনাশের হুমকী,তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ,চাঞ্চল্য সোদপুরে

নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে এক তৃণমূল নেতার দাদাগিরির ঘটনাকে কেন্দ্র করে ফের খবরের শিরোনামে পানিহাটী। এবার এক প্রতিবাদী আইনজীবীকে বেধড়ক মারধোর করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকী দেবার অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পানিহাটী পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুরের মিলনগর এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দা আইনজীবী দীপঙ্কর চক্রবর্তীকে হুমকী দিয়ে তার বাড়ী জবরদখল করে প্রমোটিংয়ের ছক কষছে তৃণমূল নেতা অলোক মজুমদার ওরফে কুট্টি। এমনকি বাড়িতে গিয়ে ওই আইনজীবীকে তার পরিবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকীও দেয় অভিযুক্ত তৃণমূল নেতা। আর এই ঘটনার প্রতিবাদ করাতেই আইনজীবীকে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা কুট্টি। এমনকি তার পরিবারের মহিলাদের উদ্দেশ্যে অশালীন আচরণের হুমকী দেয় বলেও অভিযোগ। এরপরেই গোটা ঘটনা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা অলোক মজুমদার ওরফে কুট্টির বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ। এদিন তাকে বারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্কিত আইনজীবী সহ তার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা অলোক মজুমদার ওরফে কুট্টিকে প্ররোচনা দেবার পাশাপাশি অভিযুক্তকে ছেড়ে দেবার জন্য পুলিশকেও হুমকী দেওয়া হয়েছে, স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আক্রান্ত আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *