ভোটের আগে ফুল বদল, বিজেপিতে লিয়েন্ডার পেজ, ডায়মন্ডহারবারে ফাটল বিজেপিতেও
সামনে ২০২৬'র বিধানসভা নির্বাচন। তার আগে পদ্ম পতাকা হাত তুলে নিলেন এক সময়ের জনপ্রিয় লন টেনিস খেলোয়াড়। এদিন টেনিস তারকার যোগদান পর্বে বিজেপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
৭এ নিউজ ডেস্ক : জল্পনা ছিল আগেই। এবার আনুষ্ঠানিকভাবে ফুল বদল করলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander Paes)। এদিন দিল্লিতে বিজেপির (BJP) সদর দপ্তরে গিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন বঙ্গতনয়। প্রসঙ্গত ২০২১ সালের নভেম্বর মাসে গোয়ার বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। এবার আবারো সামনে ২০২৬’র বিধানসভা নির্বাচন। তার আগে পদ্ম পতাকা হাত তুলে নিলেন এক সময়ের জনপ্রিয় লন টেনিস খেলোয়াড়। এদিন টেনিস তারকার যোগদান পর্বে বিজেপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ভোটের আগে কিংবদন্তি টেনিস তারকার পদ্ম শিবিরে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে এদিন ডায়মন্ডহারবারে (Diamond Harbour) বিজেপি সংগঠনে ধরলো ফাটল। সেখানে মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো রায় ৮০ টি পরিবার। ভোটের আগে এই যোগদান স্থানীয় স্তরে ঘাসফুল শিবিরের সংগঠন যে আরও চাঙ্গা করলো সেকথা বলাই বাহুল্য। নির্বাচনের আগে দলবদল আর প্রার্থী তালিকা ঘোষিত হবার পর দলত্যাগ – বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে এই দুই ঘটনা নেহাতই নতুন নয়। আর দলবদলের সেই ধারা যে এখনো অব্যাহত তা বলাই যায়।



