সাংসদ তহবিলের টাকায় পানিহাটী পৌরসভায় চালু হলো “লিফট “
পানিহাটী পৌরসভায় সাংসদের তহবিল থেকে পাওয়া ২৪লক্ষ টাকা ব্যয়ে তৈরী লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ সৌগত রায়
নিজস্ব সংবাদদাতা : পানিহাটী (Panihati) পৌর ভবনে সাংসদের এলাকা উন্নয়ন তহবিল থেকে পাওয়া ২৪লক্ষ টাকা ব্যয়ে তৈরী লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ সৌগত রায় (Saugata Roy), উপস্থিত ছিলেন পৌরপ্রধান সহ অন্যান্য প্রতিনিধিরাও। বিধানসভা ভোটের (Assembly Election) মুখে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু করা বিশেষ ভাবে তাৎপর্য রাখছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ যে হাজার হাজার মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে পৌরসভায় আসেন, তাদের কাছে সুদৃশ্য এই নির্মানটিকে উন্নয়নের খতিয়ান হিসেবে তুলে ধরা হয়েছে। লিফটের বাহির সজ্জায় তৃণমূল (TMC) সরকারের বিভিন্ন কল্যাণকর প্ৰকল্পের উল্লেখ করা হয়েছে। ভোটার মুখে এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সৌগত রায়ের মন্তব্য “এস আই আর”(SIR) এ যে ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে, তার উপযুক্ত জবাব মানুষ বিজেপিকে (BJP) দেবে”।অন্যদিকে পৌরপ্রধান সোমনাথ দে জানালেন “হাজার হাজার মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে পৌরসভায় আসেন, তাদের সুবিধার কথা মাথায় রেখেই এই আধুনিক ব্যবস্থা চালু করা হলো, আগামীতে আরও বিভিন্ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে পানিহাটীকে আধুনিক শহর হিসেবে তৈরী করা হবে।”



