পশ্চিমবঙ্গ

ভোটের আগে সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকলো খুশীর ঈদ

সকালে রেড রোডে ঈদের অনুষ্ঠানে মমতা-অভিষেক, কামারহাটীতে সৌগত-মদন-মানসের সৌজন্য বিনিময়

নিজস্ব সংবাদদাতা : আজ খুশীর ঈদ (Eid)। সকাল থেকেই গোটা রাজ্য তথা দেশজুড়ে উৎসবের আনন্দে মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। এলাকায় এলাকায় ঈদগাহ সহ বিভিন্ন জায়গায় নমাজ পাঠে অংশ নেন তারা। শনিবার সকালবেলায় রেড রোডে ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। নমাজে অংশগ্রহণকারী সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তবে ধর্মীয় উৎসবে হাজির হয়েও স্বভাবসিদ্ধ ভাবে রাজ্যে এসআইআর(SIR) ইস্যুতে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় উৎসব মঞ্চ থেকে ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনের আগে রাজ্যজুড়ে খুশীর ঈদ পালনে রাজনৈতিক আক্রমন দূরে সরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সৌজন্য বিনিময়ের ছবিও ধরা পড়লো কোথাও কোথাও। কামারহাটীর (Kamarhati) বড় ছাই ময়দান মাঠে ঈদের নমাজের উৎসব পালন করলেন সিপিআইএম(CPIM) প্রার্থী মানস মুখার্জী তৃণমূল (TMC) প্রার্থী মদন মিত্র ও বর্ষীয়ান তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়। পরস্পরের মধ্যে রাজনৈতিক আক্রমণ নয়, বরং একে অপরের সাথে সৌজন্য আলাপচারিতা করতে দেখা গেলো কামারহাটীর সিপিআইএম (CPIM) প্রার্থী মানস মুখার্জী এবং তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়কে। বর্ষীয়ান সাংসদের শরীরের বিষয়ে খোঁজখবর নিলেন মানস মুখার্জী(Manash Mukherjee)। ধর্ম যার যার উৎসব সবার, হিন্দু-মুসলিম নির্বিশেষে একে অপরকরকে আলিঙ্গন করে সৌহার্দ্য বিনিময় করে এই বার্তাই দিলেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *