পশ্চিমবঙ্গ

মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ আগুন, মৃত ১,ভস্মীভূত কয়েকটি দোকান

বুধবার দুপুরে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখা যায় পর পর দোকানগুলিতে,১ জনের মৃতদেহ উদ্ধার হয়

নিজস্ব সংবাদদাতা : মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে ১ জনের মৃত্যু। বুধবার দুপুর ১ টা নাগাদ মধ্যমগ্রাম রেলস্টেশন সংলগ্ন ১টি কাঠের দোকান এবং ১টি মিষ্টির দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে জলে জানা গেছে। মুহুর্তের মধ্যে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দোকানে আটকে পড়ে ১ কর্মচারীর মৃত্যু হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও ছোট দোকানগুলিতেও। অন্যান্য দোকাগুলি থেকে অতিদাহ্য বস্তু সরিয়ে ফেলবার চেষ্টা করেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, এদিন দুপুরে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। এক নম্বর প্ল্যাটফর্মের ঢিল ছোঁড়া দূরত্বে বিস্ফোরণের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় এবং একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রাথমিক তদন্তে দমকল বাহিনী সহ পুলিশের অনুমান মিষ্টির দোকানে মজুত গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের কাঠের আসবাবপত্রের দোকান এবং গুদাম ঘরে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং আশেপাশে প্রচুর দোকানপাট থাকায় আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। ব্যস্ত মধ্যমগ্রাম এলাকায় এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দূর থেকেও কালো ধোঁয়ার কুন্ডলী দেখতে পাওয়া যায়। এহেন বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি।

এই এলাকায় বেআইনীভাবে অসংখ্য দোকানপাট গজিয়ে উঠেছে, অত্যন্ত ঘিঞ্জি এলাকায় পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তায় নেই। আর এই পরিস্থিতির জন্য পৌরসভাই দায়ী, বারংবার জানিয়েও কোনো ব্যবস্থাই নেয়নি। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে এহেন অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ তুললেন মধ্যমগ্রাম পৌরসভার বিরোধী দলনেতা আলোক সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *