পশ্চিমবঙ্গ

টিটাগড়ে ভয়াবহ অগ্নিকান্ড,ভস্মীভূত ২টি বাড়ী

টিটাগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড,ভস্মীভূত ২টি বাড়ী, আতঙ্ক এলাকায়

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো টিটাগড়ে (Titagarh) । স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে টিটাগড়ের ইম্পেরিয়ার জুট মিলের পাশে টিটাগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বস্তিতে হঠাৎই আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে,অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় ২টি বাড়ি। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ঘন জনবসতিপূর্ন এলাকায় বরাত জোরে আগুনের গ্রাস থেকে রক্ষা পায় আশেপাশের বাড়িগুলি। হতাহতের ঘটনাও ঘটেনি। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকল সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান টিটাগড় পৌরসভার (Titagarh Municipality) পৌরপ্রধান কমলেশ সাউ। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *