ফের কলেজ হোস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু ! তদন্তে কল্যাণী থানার পুলিশ
এদিন দুপুরে পুলকের বন্ধ ঘর থেকে পচা গন্ধ বের হলে হোস্টেলের অন্যান্য ছাত্ররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। পরবর্তীতে পৌঁছয় কল্যাণী থানার পুলিশও। দরজা ভেঙে ঘরে ঢুকতেই বিছানার ওপর পুলকের নিথর দেহ দেখতে পান কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। ইতিমধ্যেই মৃত ছাত্রের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উর্দিধারীরা।
নিজস্ব সংবাদদাতা : ফের কলেজ হোস্টেলে (College Hostel)পড়ুয়ার রহস্যমৃত্যু (Mysterious Death)। এবারের ঘটনাস্থল কল্যাণীর (Kalyani) জেএনএম (JNM) হাসপাতালের জুনিয়র বয়েজ হস্টেল। মৃত ছাত্রের নাম পুলক হালদার। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার (South 24 Pargana) মগরাহাটের ধামুয়া এলাকায়।
সূত্রের খবর, কল্যাণী জেএনএম বা জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ছিল পুলক। সেই কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করতো সে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী চলতি মাসের ২০ তারিখ তাঁকে শেষবার হোস্টেলের ক্যান্টিনে দেখা গিয়েছিলো। তবে তারপর থেকে আর ঘর থেকে বেরোয়নি সে। এমনকি খেতে ক্যান্টিনেও যায়নি সে। এদিন দুপুরে পুলকের বন্ধ ঘর থেকে পচা গন্ধ বের হলে হোস্টেলের অন্যান্য ছাত্ররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। পরবর্তীতে পৌঁছয় কল্যাণী থানার (Kalyani Police Station) পুলিশও। দরজা ভেঙে ঘরে ঢুকতেই বিছানার ওপর পুলকের নিথর দেহ দেখতে পান কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। ইতিমধ্যেই মৃত ছাত্রের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উর্দিধারীরা।অন্যদিকে ছাত্রের রহস্যমৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা। সেই সঙ্গে হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন মৃতের আত্মীয়। প্রায় ৭ দিন ধরে একজন ছাত্র ঘর থেকে বেরোলো না। অথচ হোস্টেল কর্তৃপক্ষ কোনো খবর নিলো না তাঁর ? প্রশ্ন তুলেছেন তারা। সেই সঙ্গে তাদের সংযোজন “আমরা খেটে খুটে খাই,ছেলেকে পাঠাই মানুষ হয়ে আসবে,কি ভরসায় পাঠাবো?”
হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপশি এই ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন মৃতের পরিজনেরা। কি কারণে মৃত্যু হলো ডাক্তারি পড়ুয়ার? উত্তরের খোঁজে তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ।



