চূড়ান্ত তালিকায় নাম ‘বিচারাধীন’, ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
যাবতীয় নথি জমা দেওয়ার পরেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন,আতঙ্কে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে SIR আতংকে মৃত্যুর ঘটনা অব্যাহত। ২৮শে ফেব্রুয়ারী চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে সংখ্যাটা ক্রমশ বাড়ছে। শুনানিতে ডাক পাওয়া অনেক ভোটারের ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্দেশিকা অনুযায়ী নথিপত্র জমা দেবার পরেও SIR`র প্রথম দফায় প্রকাশিত হওয়া চূড়ান্ত তালিকায় বহু ভোটারের নামের উপরে লেখা ‘বিচারাধীন'(Under Adjudication) , কারোর ডিলিটেড (Deleted), কারোর আবার রয়েছে এপ্রুভড (Approved) ক্যাটাগরিতে। আর তারপর থেকেই কেউ আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছেন,কেউ আবার আত্মহননের পথ বেছে নিচ্ছেন।
এদিন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উস্তি থানার ঘোলা নোয়াপাড়া এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর (Mysterious Death) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজের ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। বছর ৩৮`র মৃত ব্যক্তির নাম রফিক আলী গাজী। পরিবারের অভিযোগ,তার নাম বিচারাধীন (Under Adjudication) আসায় পরিবারকে ছেড়ে তাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে এই আতঙ্কে ভুগছিলেন তিনি। মৃতের পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (GYANESH KUMAR) ও রাজ্য নির্বাচন কমিশনারের (MANOJ KUMAR AGARWAL) বিরুদ্ধে উস্তি থানায় এফআইআর করা হয়েছে। তাদের দাবী, রফিক আলী গাজী আগেও ভোট দিয়েছে। ভোটার তালিকায় তার নাম ছিলো। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তার নামের পাশে বিচারাধীন স্ট্যাম্প মারা রয়েছে। তারপরেই আতঙ্কে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই রফিক গাজীর এহেন মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


