পশ্চিমবঙ্গভিডিও

এল নয়া থিম সং, ‘নামে মিত্র, কাজে মিত্র’- ‘ঘরের মেয়ে’র বিপরীতে ‘জনগণের মিত্র’ সায়নদীপ

৬ জন শিল্পী মিলে থিম সংটি তৈরী করেছেন। কেউ লিখেছেন গানের কথা, কেউ আবার তাতে বাংলার বহু পুরোনো লোকায়ত সুরের ধাঁচে সুরারোপ করেছেন। আর কারও কণ্ঠে ফুটে উঠেছে সেই গানটি। আর ভিডিওটির নেপথ্যে যখন গানের মাধ্যমে কঠিন লড়াইয়ের কথা বলা হচ্ছে তখন পর্দায় ফুটে উঠছে লড়াকু বাম নেতার প্রচার কর্মসূচির নানান মুহূর্ত।

নিজস্ব সংবাদদাতা : কলতান দাশগুপ্তের (kalatan Dasgupta) পর এবার সায়নদীপ মিত্র (Sayandeep Mitra)।নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে বিভিন্ন গান প্রকাশ করা হচ্ছে বামেদের তরফে। আর সেই গানের কথায় প্রত্যাশিতভাবেই থাকছে তৃণমূল ও বিজেপির দুর্নীতির কথা এবং আসন্ন নির্বাচনে সেই দুই ফুলের বদলে লাল ফেরানোর আবেদন। এদিন সেই একই পথে হাঁটলেন বরানগরের (Baranagar) সিপিআইএম (CPIM) প্রার্থী সায়নদীপ মিত্র। তাঁর সমর্থনে তৈরী ভোটের থিম সংটি এদিন বরানগরের গোপাল লাল ঠাকুর রোডে শহীদ স্মৃতিভবনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেই গানের কিছু অংশ তো অবশ্যই শোনাব আপনাদের, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই এই কেন্দ্রেরই তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বরাবরই বরানগরবাসীর ঘরের মেয়ে হয়ে ওঠার চেষ্টা করেন। তার বিপরীতে এদিন সায়নদীপের সমর্থনে যে গান বাধা হয়েছে সেখানে বামেদের তরুণ তুর্কিকে “জনগণের মিত্র” হিসেবেই তুলে ধরা হয়েছে। এমনকি গানের কথায় এসেছে রাজ্যের বিদায়ী শাসক দলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ। আবার এই গানের মাধ্যমেই শিক্ষা ও কাজের দাবিকেও স্পষ্ট করা হয়েছে। এদিন থিম সংটি বিশিষ্ট নাট্যকার তথা অভিনেতা সুপ্রিয় দত্তের হাত ধরেই প্রকাশ পেয়েছে।

 

৬ জন শিল্পী মিলে এই গানটি তৈরী করেছেন। কেউ লিখেছেন গানের কথা, কেউ আবার তাতে বাংলার বহু পুরোনো লোকায়ত সুরের ধাঁচে সুরারোপ করেছেন। আর কারও কণ্ঠে ফুটে উঠেছে সেই গানটি। আর ভিডিওটির নেপথ্যে যখন গানের মাধ্যমে কঠিন লড়াইয়ের কথা বলা হচ্ছে তখন পর্দায় ফুটে উঠছে লড়াকু বাম নেতার প্রচার কর্মসূচির নানান মুহূর্ত। সবমিলিয়ে গান ও ছবির সঙ্গতে থিম সংয়ের ভিডিও যে বরানগরের বাম প্রার্থীকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে তা বলাই বাহুল্য।একদিকে ঘরের মেয়ে সায়ন্তিকা,অন্যদিকে ‘জনগণের মিত্র’ সায়নদীপ। পিছিয়ে নেই বিজেপি প্রার্থী সজল ঘোষও। কার ওপর ভরসা রাখবেন বরানগরবাসী? উত্তর মিলবে ৪ঠা মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *