পশ্চিমবঙ্গ

ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর, প্রশ্নের মুখে নিরাপত্তা

নাইট ডিউটিতে কর্তব্যরত থাকার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন, রাস্তা পার করে অন্যপ্রান্তে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা মারলে বিশ্বজিৎবাবু  গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। 

ডিউটিরত অবস্থায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কালনা থানার এক পুলিশ কর্মীর। মৃত পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ রায়,বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিটরা এলাকায়। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অধীন ধাত্রীগ্রাম–নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার নাইট ডিউটিতে ছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, নাইট ডিউটিতে কর্তব্যরত থাকার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন, রাস্তা পার করে অন্যপ্রান্তে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা মারলে বিশ্বজিৎবাবু  গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
কিছুক্ষণ পর সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় বিশ্বজিৎ রায়ের।সহকর্মীর এহেন অকাল প্রয়াণে কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার পর গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে ঘাতক গাড়িটির সন্ধানে নেমেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *