পশ্চিমবঙ্গ

পানিহাটীতে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার কান্ড

রবিবাসরীয় সকালে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচীতে পুলিশের বাধা, অবরুদ্ধ সোদপুর-মধ্যমগ্রাম রোড, ধুন্ধুমার কান্ড পানিহাটীতে

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখলের লক্ষ্যে মরিয়া গেরুয়া শিবির। নির্ঘন্ট প্রকাশ না হলেও বাংলার নির্বাচনে এক ইঞ্চিও জমি না ছাড়তে ইতিমধ্যেই নির্বাচনী রণকৌশল প্রস্তুতিতে প্রচারের ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। ১লা মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচীতে কেন্দ্রীয় নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছে বঙ্গে। আর আগামী ১৪ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভার আগে রাজ্যজুড়ে পরিবর্তন রথযাত্রায় প্রত্যেকটি বিধানসভা অঞ্চলে যুব মোর্চার উদ্যোগে বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী রবিবাসরীয় সকালে পরিবর্তন রথযাত্রা এবং ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে পানিহাটী বিজেপির যুব মোর্চার পক্ষ থেকেও বাইক র‍্যালির আয়োজন করা হয়। এদিন বিজেপির সেই বাইক র‍্যালি কর্মসূচীকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে গেলো পানিহাটীতে। পানিহাটী যুব মোর্চার পক্ষ থেকে অমরাবতী মাঠ থেকে শুরু হওয়া বাইক র‍্যালিটি স্কুল রোড হয়ে সোদপুর কেয়ার মোড়, কাঁচকল মোড় ঘুরে সোদপুর-মধ্যমগ্রাম রোডে প্রবেশ করে। সেই রাস্তা ধরে পানিহাটী রাজ্য সাধারণ হাসপাতালের কাছে পৌঁছতেই খড়দহ থানা এবং ঘোলা থানার বিরাট পুলিশ বাহিনী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সেই বাইক র‍্যালিটি আটকে দেওয়া হয়। আর পরিবর্তন যাত্রায় বাধা পেতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি নেতা-কর্মীদের। প্রতিবাদে যুব মোর্চার সমর্থকেরা বাইক থেকে নেমে রাস্তার মধ্যে বসে পড়ে, কেউ আবার শুয়ে পড়ে অবরোধ করে স্লোগান দিতে থাকে। দীর্ঘক্ষণ ধরে চলা এই ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত সোদপুর-মধ্যমগ্রাম রোড। ঘটনায় কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।

বাংলার সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে তাদের লড়াই জারি থাকবে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়ে জানান বিজেপি নেতা জয় সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *