পশ্চিমবঙ্গভিডিও

কলতানের হাত ধরে সৌজন্যের রাজনীতি পানিহাটীতে

প্রচারে বেরিয়ে পৌরপ্রধানের সাথে সৌহার্দ্য বিনিময়, কলতানের প্রচার চলাকালীন ঘটনাস্থলে তৃণমূলের প্রচার মিছিল নিয়ে পৌঁছে যান পৌরপ্রধান সোমনাথ দে

নিজস্ব সংবাদদাতা : কলতানের হাত ধরে সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকলো পানিহাটী। এদিন প্রচার চলাকালীন এমনই ছবি ধরা পড়লো।
সকালে পশ্চিম পানিহাটীর বিভিন্ন ওয়ার্ডে তো বিকেলে পূর্ব পানিহাটীর বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে অক্লান্ত প্রচারের মাধ্যমে জন সংযোগ করছেন পানিহাটী বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী কলতান দাসগুপ্ত। তবে এরই মধ্যে রবিবাসরীয় মেগা প্রচারে সতীর্থ শতরূপ ঘোষ এবং সৃজন ভট্টাচার্য্যের উপস্থিতিতে মেগা রোড শোয়ে কলতানের সমর্থনে জনসমুদ্র দেখেছে পানিহাটীবাসী। বহু বছর পর সিপিআইএমের প্রচারে এমন স্বতঃস্ফূর্ত জনপ্লাবন আগামী ৪ঠা মে কিসের ইঙ্গিত দিচ্ছে সে প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। তবে ফলাফলের কথা না ভেবে প্রচারে কোনো খামতি রাখতে চাননা দ্রোহের পিতা কলতান দাসগুপ্ত। এদিনও কর্মী-সমর্থকদের সঙ্গে পানিহাটীর ১৭ নম্বর ওয়ার্ডের অলিগলি ঘুরে বাড়ীতে বাড়ীতে গিয়ে নিবিঢ় জন সংযোগ সারলেন পানিহাটীর সিপিআইএম প্রার্থী। আর পানিহাটীর পৌরপ্রধান যে ওয়ার্ডের পৌরপিতা সেই ওয়ার্ডে প্রচার যাত্রায় পথ চলতে চলতে কলতানের মন্তব্য ভোটার কারো গোলাম নয়,ভোটাররাই স্থির করে প্রার্থীদের ভাগ্য। পানিহাটির জনগণের উপর তার সম্পূর্ণ ভরসা রয়েছে।

এদিন কলতানের প্রচার চলাকালীন ঘটনাস্থলে তৃণমূলের প্রচার মিছিল নিয়ে পৌঁছে যান পৌরপ্রধান সোমনাথ দে। কিন্তু কোনো বিশৃঙ্খখলা নয়, রাজনৈতিক উত্তেজনা নয়, দেখা গেলো বাংলার চিরাচরিত রাজনীতির সৌহার্দ্যপূর্ন ঐতিহ্য। একে ওপরের সাথে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন কলতান দাসগুপ্ত এবং সোমনাথ দে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *