পশ্চিমবঙ্গ

SIR`র সাপ্লিমেন্টারি তালিকায় বহু ভোটারের নাম বাদ,ফের বিক্ষোভ পানিহাটীতে

পানিহাটীতে ফের SIR`র সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়লো বহু ভোটারের নাম, বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষুব্ধ ভোটাররা, অব্যাহত রাজনৈতিক তরজা

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। একই ছবি পানিহাটীতেও। ইতিমধ্যেই পানিহাটী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথের শতাধিক ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে ভোটারদের বিক্ষোভে ফেটে পড়ার ঘটনা ঘটেছে। আর এবার পানিহাটী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে SIR`র সাপ্লিমেন্টারি তালিকা থেকে ভোটারদের নাম বাদ পড়ার ঘটনা ঘটলো। জানা গেছে, পানিহাটি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ১২৭ নম্বর বুথে ২৯ জন ভোটারের নাম বিচারাধীন ছিলো। SIR`র সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে দেখা যায় তাদের মধ্যে ২৬ জনের নাম বাদ গিয়েছে। এরপরেই নিজেদের ভোটাধিকার হারানোর ভয়ে এদিন বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষুব্ধ ভোটাররা। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ প্রকাশ করে বিক্ষোভকারী ভোটারদের প্রশ্ন,পর্যাপ্ত নথি জমা দেওয়া সত্ত্বেও কেন তাদের নাম SIR`র তালিকা থেকে বাদ গেলো। দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করা সত্বেও SIR`র কারণে কেন তাদের ভোটাধিকার হারাতে হলো ? ঘটনায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা তীব্র কটাক্ষ করার পাশাপাশি আতঙ্কিত ভোটারদের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বস্ত করেন স্থানীয় কাউন্সিলার। যদিও এই বিষয় নিয়ে তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভোটারদের ভুল বুঝিয়ে বিজেপির বদনাম করছে, এমনটাই দাবী বিজেপি নেতৃত্বের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *