পশ্চিমবঙ্গ

ফসলের আড়ালে বেআইনী পোস্ত চাষ, পুলিশি অভিযানে বিনষ্ট করা হলো কয়েক বিঘা জমির গাছ

পূর্ব মেদিনীপুরে ফসলের আড়ালেই বিঘার পর বিঘা জমিতে চলছিলো বেআইনী পোস্ত গাছের চাষ, খবর পেয়ে পুলিশী অভিযান চালিয়ে প্রায় ১৪০ কেজি গাছ বাজেয়াপ্ত এবং নষ্ট করা হয়েছে

নিজস্ব সংবাদদাতা :পূর্ব মেদিনীপুরের(East Midnapur) পটাশপুর এলাকায় বিভিন্ন ফসলের আড়ালে বিঘার পর বিঘা জমিতে চলছিলো বেআইনী পোস্ত গাছের চাষ। গোপন সূত্রে সেই খবর পেয়ে পটাশপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এসডিপিও,পটাশপুর থানার পুলিশ সহ একাধিক আধিকারিকরা। গোপনে কয়েক বিঘা জমির উপর চাষ করা ফলন্ত গাছ তছনছ করে, কেটে সাফ করে ফেলা হয়। প্রায় ১৪০ কেজি বেআইনী পোস্ত গাছ বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলি লুকিয়ে উৎপাদন করা হচ্ছিল চাষের জমিতে, যার মাধ্যমে নিষিদ্ধ মাদক দ্রব্য আফিম তৈরী করাই মূল উদ্দেশ্য ছিলো বলে পুলিশ সূত্রে খবর। বেআইনী পোস্ত চাষ সহ গোটা পরিকল্পনার সঙ্গে কারা জড়িত রয়েছে তার জানতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। প্রশাসনের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাদক বিরোধী অভিযানে সাধারণ মানুষকে সচেতন থাকবার পাশাপাশি প্রশাসনের কাজে সহায়তা করার আবেদন জানান ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *