ভোটের মুখে ভাঙন CPIM এ , প্রতীক-উরের দলবদল জন্ম দিলো নয়া যুক্তির
সাধারণত কোনো নেতা দলবদল করলে তার কারণ হিসেবে যেকটা দিক সামনে আসে তা মূলত সর্বজনবিদিত। হয় সংশ্লিষ্ট নেতাকে দলে কাজ করতে দেওয়া হয় না, নয়তো তাকে দলে নানান ভাবে কোনঠাসা করা হয় অথবা দলের আদর্শের সঙ্গে আর সেই ব্যক্তি খাপ খাওয়াতে পারেননা। দল ছাড়ার কারণ হিসেবে এই ধরণের যুক্তিকেই খাঁড়া করা হয়। তবে এবার অন্যান্য কারণের পাশাপশি এক নয়া কারণ প্রকাশ্যে আনলেন সদ্য সিপিআইএম ত্যাগী নেতা।
নিজস্ব সংবাদদাতা : ভোটের মুখে এবার ভাঙ্গন সিপিআইএমে (CPIM)। প্রতীক বদল করেছেন প্রতীক – উর রহমান (Pratik Ur Rahaman)। ২০২৪ র লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবারে যার বিরুদ্ধে বামেদের টিকিটে লড়েছিলেন তিনি সেই বিরোধী অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করেছেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই অভিষেক এখন আর তাঁর প্রতিদ্বন্দ্বী নন। তারা এখন একে অপরের সতীর্থ। আর একদিকে প্রতীক – উর যখন শাসক শিবিরে শামিল হলেন তখন তাঁকে দল থেকে বহিষ্কার করলো সিপিআইএম।পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ১৩ নম্বর উপধারার কথা উল্লেখ করে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে এই দলবদলের রাজনীতির মাঝে এক নয়া দিক তুলে ধরলেন প্রতীক – উর।
সাধারণত কোনো নেতা দলবদল করলে তার কারণ হিসেবে যেকটা দিক সামনে আসে তা মূলত সর্বজনবিদিত। হয় সংশ্লিষ্ট নেতাকে দলে কাজ করতে দেওয়া হয় না, নয়তো তাকে দলে নানান ভাবে কোনঠাসা করা হয় অথবা দলের আদর্শের সঙ্গে আর সেই ব্যক্তি খাপ খাওয়াতে পারেননা। দল ছাড়ার কারণ হিসেবে এই ধরণের যুক্তিকেই খাঁড়া করা হয়। তবে এবার অন্যান্য কারণের পাশাপশি এক নয়া কারণ প্রকাশ্যে আনলেন সদ্য সিপিআইএম ত্যাগী নেতা। তার অভিযোগ, দলে তিনি কোনো উচ্চ নেতৃত্বকে কোনো প্রশ্ন করতে পারছিলেন না। সহজভাষায় বললে, দলের সব সিদ্ধান্ত বিনা প্রশ্নে আনুগত্যতার সাথে মেনে নিতে হতো তাকে। এমনটাই দাবি করেছেন প্রতীক উর।
অন্যদিকে আজ অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সাংবাদিককদের প্রশ্নের উত্তরে তিনি বলেন নতুন দলে তার সেই সমস্যা নেই। নির্ভয়ে প্রশ্ন করতে পারছেন তিনি। আর এখানেই উঠছে প্রশ্ন – ডায়মন্ডহারবার তরুণ নেতার দলবদলের অন্যতম কারণ কি তবে রাজনৈতিক দলগুলির সংগঠনের অলিখিত নিয়মের দিকেই ইঙ্গিত করলো ? আসলে সংগঠনের অভ্যন্তরে দলীয় সিদ্ধান্ত নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা সব রাজনৈতিক দলে আছে কিনা তা বিতর্কের দাবি রাখে। তবে সেই ইস্যুকে নিয়ে প্রকাশ্যে অভিযোগ জানানোর পর যে দলবদলের কারণের তালিকায় এক নয়া যুক্তির জন্ম হলো তা বলাই বাহুল্য।



