পশ্চিমবঙ্গ

বসন্তেই বৃষ্টি ! আর কতদিন রয়েছে বৃষ্টির আভাস ?

বসন্তের মাঝে বৃষ্টির চোখরাঙানি, কবে থেকে বদলাবে আবহাওয়া ? কি জানাচ্ছে হাওয়া অফিস ?

নিজস্ব সংবাদদাতা:  সারা শীত ছিল বৃষ্টিশূন্য। তবে এবার বসন্তের শুরুতেই বৃষ্টির চোখরাঙানি। পূর্বাভাস মতোই আজ ভোররাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তবে আর কতদিন পর্যন্ত রয়েছে এই অকাল বর্ষণের পূর্বাভাস ? হাওয়া অফিসের পূর্বাভাস মতো আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বঙ্গোপসাগরের (Bay of Bengal) ওপর তৈরী হওয়া নিম্নচাপের কারণেই বসন্তেও ভিজলো দক্ষিণবঙ্গের একাধিক জেলা।অন্যদিকে বৃষ্টির জেরে পারদপতন হয়েছে কলকাতা (Kolkata) সহ একাধিক জেলায়।অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজও। দক্ষিণবঙ্গের মধ্যে এদিন সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে রেকর্ড করেছে মগরা ও পুরুলিয়াতে (Purulia)। ১৬.০° সেলসিয়াসে নেমেছে সেখানকার তাপমাত্রা। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩° সেলসিয়াস কম।এরই পাশাপাশি নজর রাখব উত্তরবঙ্গের দিকে। সেখানে দার্জিলিঙে (Darjeeling) এদিন হালকা কুয়াশা দেখা গেছে। শৈলশহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.০° সেলসিয়াসে।প্রসঙ্গত এদিন দুই ২৪ পরগনা সহ বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রাম, কোলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে বৃষ্টি থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গও। মালদা (Malda) ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় এদিন ভিজেছে হালকা বৃষ্টির কারণে। পাশাপাশি আগামী ৪ দিন রাজ্যের সমস্ত জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় হেরফেরের কোনো সম্ভাবনা নেই। তবে কাল দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে। তাই সেই এলাকার বাসিন্দাদের দুর্যোগের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেবার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে হাওয়া অফিস(Weather Office) জানিয়েছে বৃহস্পতিবার থেকে থাকছে না বৃষ্টির ভ্রূকুটি। মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে রাজ্যজুড়ে।তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েক জেলায় দাপট দেখাতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *