পশ্চিমবঙ্গ

নদী না বর্জ্যের স্তুপ ? উঠছে স্থানীয় প্রশাসনের উদাসীনতার অভিযোগও !

নদীর বুকে প্রতিদিন ফেলা হচ্ছে স্তূপীকৃত জঞ্জাল, যার ফলে একদিকে রুদ্ধ হচ্ছে স্বাভাবিক জলপ্রবাহ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে ভয়াবহ পরিবেশ দূষণ।স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অকর্মণ্যতায় নদীর বর্জ্য স্তূপে মাঝেমধ্যেই আগুন লাগানো হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা : যে নদী একসময় জনপদের প্রাণস্পন্দন ছিল, আজ তা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
ধূপগুড়ি( Dhupguri) শহরের জীবনরেখা কুমলাই নদীর আজ প্রশাসনের চরম উদাসীনতায় কার্যত বেহাল দশা। অভিযোগ অন্তত তেমনটাই।

নদীর বুকে প্রতিদিন ফেলা হচ্ছে স্তূপীকৃত জঞ্জাল, যার ফলে একদিকে রুদ্ধ হচ্ছে স্বাভাবিক জলপ্রবাহ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে ভয়াবহ পরিবেশ দূষণ (Environment Pollution)।স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অকর্মণ্যতায় নদীর বর্জ্য স্তূপে মাঝেমধ্যেই আগুন লাগানো হচ্ছে। এর ফলে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা, তৈরি হচ্ছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। শুধু পরিবেশ নয়, শহরজুড়ে ছড়িয়ে পড়ছে অগ্নিকাণ্ডের আশঙ্কা—যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।শহরের ঐতিহ্যবাহী এই নদীকে রক্ষা করার বদলে তার অস্তিত্বই আজ প্রশ্নের মুখে।

কুমলাই নদীকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে—এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *