পশ্চিমবঙ্গ

আকন্দ ফুল সংগ্রহ করতে গিয়ে মহা শিবরাত্রির দিন মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রগড়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ফুল বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিদিনের মতো বিক্রির উদ্দেশ্যে তিনি ফুল সংগ্রহ করতেন। মহা শিবরাত্রি উপলক্ষে শিবপুজোয় ব্যবহৃত আকন্দ ফুল তুলতে এদিন সকালে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় আসেন তিনি। সেই সময় আচমকাই একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহা শিবরাত্রির পুণ্যলগ্নে শিবপুজোর ফুল সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক অজ্ঞাতপরিচয় যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে এদিন সকালে সমুদ্রগড় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ফুল বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিদিনের মতো বিক্রির উদ্দেশ্যে তিনি ফুল সংগ্রহ করতেন। মহা শিবরাত্রি উপলক্ষে শিবপুজোয় ব্যবহৃত আকন্দ ফুল তুলতে এদিন সকালে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় আসেন তিনি। সেই সময় আচমকাই একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় আকন্দ ফুল ও ফুল তোলার ব্যাগ। খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এখনও পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *