পশ্চিমবঙ্গ

ক্যানিংয়ে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে ছিনতাই, আহত কিশোর

আক্রান্ত কিশোর সাবির সরদারের বাড়ি গোসাবার পাঠানখালি এলাকা। রবিবার ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে হেঁটে মাতলা ব্রীজের দিকে যাচ্ছিল বাসন্তীতে মামার বাড়িতে যাওয়ার জন্য। মাতলা ব্রীজের কাছে পৌঁছতেই ওই কিশোরকে একা পেয়ে দুই দুষ্কৃতি ঘিরে ধরে তার কাছ টাকাপয়সা চায়।

কাকভোরে ছিনতাইবাজদের কবলে পড়ে ক্ষতবিক্ষত অবস্থায় বরাতজোরে প্রাণে বাঁচলো কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার(South 24 Pgs) ক্যানিংয়ের মাতলা সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত কিশোর সাবির সরদারের বাড়ি গোসাবার পাঠানখালি এলাকা। রবিবার ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে হেঁটে মাতলা ব্রীজের দিকে যাচ্ছিল বাসন্তীতে মামার বাড়িতে যাওয়ার জন্য। মাতলা ব্রীজের কাছে পৌঁছতেই ওই কিশোরকে একা পেয়ে দুই দুষ্কৃতি ঘিরে ধরে তার কাছ টাকাপয়সা চায়। কিন্তু ওই কিশোর টাকা দিতে না পারায় প্রথমে তাকে বেধড়ক মারধোর করে। এরপরেই ভীত-সন্ত্রস্ত হয়ে ওই কিশোর তার কাছে থাকা একশো টাকা বের করে দুষ্কৃতীদের দিয়ে দেয়। অভিযোগ, তারপরেও দুই দুষ্কৃতি তাকে ফের মারধোর করার পাশাপাশি তার শরীরের একাধিক জায়গায় ধারালো ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। রক্তাক্ত অবস্থায় সে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে বিপদ বুঝে দুষ্কৃতিরা পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপরেই এই ঘটনার বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে আতংক ছড়িয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *