পশ্চিমবঙ্গ

১০ দিনের মাথায় ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারীর সংখ্যা ছাড়ালো ৭০ লক্ষ

নির্বাচনী ময়দানে বিরোধীদের কুপোকাৎ করার যে কৌশল নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, নাম নথিভুক্তিকরণ (Yuva Sathi Registration) প্রক্রিয়া শুরু হবার ১০ দিন পরে বলাই যায়, তাঁর সেই মনোবাসনা পূরণ হয়েছে অনেকটাই। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ, "তৃণমূল শাসনে রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের প্রকৃত ছবি দেখা যাচ্ছে ‘যুবসাথী’র লাইনে।

চন্দন সেনগুপ্ত : অষ্টাদশ বিধানসভা নির্বাচনের আগে (West Bengal Elections 2026) ঠিক আগে রাজ্য বাজেটে ঘোষিত হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi) ঘোষণা করে কার্যতঃ নির্বাচনী ময়দানে বিরোধীদের কুপোকাৎ করার যে কৌশল নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, নাম নথিভুক্তিকরণ (Yuva Sathi Registration) প্রক্রিয়া শুরু হবার ১০ দিন পরে বলাই যায়, তাঁর সেই মনোবাসনা পূরণ হয়েছে অনেকটাই। । গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তিকরণ (Yuva Sathi Registration) প্রক্রিয়া, ১০ দিনের মাথায় এই প্রকল্পে আবেদনের সংখ্যা প্রায় ৭০ লক্ষ। সূত্রের খবর আবেদনের তারিখের মেয়াদ বাড়ানো হতে পারে।

সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন (Yuva Sathi Application) জমা করেছেন ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১ জন যুবক যুবতী। রাজ্য জুড়ে সমস্ত রেজিস্ট্রেশন সেন্টারেই ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন হাজার হাজার বেকার যুবক যুবতী। তবে বিরোধীরা এর মধ্যে তৃণমূল (TMC) সরকারের গত ১৪ বছরের বেশী সময়কালের ব্যার্থতা দেখতে পাচ্ছেন। বিরোধীদের কটাক্ষ, “তৃণমূল শাসনে রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের প্রকৃত ছবি দেখা যাচ্ছে ‘যুবসাথী’র লাইনে। লক্ষ লক্ষ বেকার পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে, তারপরেও এই বিপুল পরিমান বেকার সংখ্যা, যে কোনো সরকারের কাছে লজ্জার হওয়া উচিৎ।
জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে (South 24 Pgs.) – ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ ৫ লক্ষ ৮১ হাজার ৫০৩ এবং উত্তর ২৪ পরগনা ৪ লক্ষ ৬৩ হাজার ২১০।

দেখে নেবো ‘যুবসাথী’ প্রকল্পে ১ম ১০ দিনের জেলাওয়ারী পরিসংখ্যান –

  • উত্তর ২৪ পরগনা – ৪ লক্ষ ৬৩ হাজার ২১০
  • বাঁকুড়া – ৩ লক্ষ ৩৭৫
  • পুরুলিয়া – ২ লক্ষ ৯২ হাজার ৩৮৫
  • নদিয়া – ৩ লক্ষ ২২ হাজার ০২৯
  • হুগলি – ৩ লক্ষ ১৫ হাজার ৭২৮
  • পূর্ব বর্ধমান – ২ লক্ষ ৮৪ হাজার ৪০৩
  • পশ্চিম মেদিনীপুর – ২ লক্ষ ৯০ হাজার ৪৮৫
  • হাওড়া – ২ লক্ষ ৮৪ হাজার ৭৩৫
  • পূর্ব মেদিনীপুর – ৩ লক্ষ ২২ হাজার ৪০০
  • বীরভূম – ২ লক্ষ ৫৪ হাজার ৮৩২
  • জলপাইগুড়ি – ২ লক্ষ ৭২০
  • কোচবিহার – ২ লক্ষ ১৫ হাজার ১২৬
  • পশ্চিম বর্ধমান – ২ লক্ষ ২৬ হাজার ০৪৭
  • মালদহ – ২ লক্ষ ৭২ হাজার ৮৭৯
  • উত্তর দিনাজপুর – ১ লক্ষ ৮০ হাজার ১০২
  • দক্ষিণ দিনাজপুর – ১ লক্ষ ২০ হাজার ৪৯৪
  • কলকাতায় – ১ লক্ষ ৫১ হাজার ৬৩৩
  • আলিপুরদুয়ার – ১ লক্ষ ১১ হাজার ৩৫৮
  • দার্জিলিং – ১ লক্ষ ১০ হাজার ৭১৯
  • ঝাড়গ্রাম – ৮২ হাজার ৩৯৭
  • কালিম্পং – ১৯ হাজার ৩৩৮

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *