পশ্চিমবঙ্গ

প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, অতিরিক্ত তালিকা ঘিরে অব্যাহত বিতর্ক !

প্রকাশিত হলো বিবেচনাধীন ভোটারদের তৃতীয় অতিরিক্ত তালিকা।সেই সঙ্গে এদিন দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবার পরেই দেখা যায় বাদ গিয়েছে খড়দহ বিধানসভার অন্তর্গত পাতুলিয়া পঞ্চায়েতের ১৪৭ ও ১৬২ নম্বর বুথে ১৬৫ জন ভোটারের নাম। স্বাভাবিকভাবেই এত সংখ্যক ভোটারের নাম বাদ যাবার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার ভোটাররা।

নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত হলো বিবেচনাধীন ভোটারদের তৃতীয় অতিরিক্ত তালিকা। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই সোমবার প্রথম পর্যায়ের তালিকা প্রকাশের পর শুক্রবার রাত সাড়ে ১১টায় দ্বিতীয় পর্যায়ের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।আর সেই তালিকা বেরোনোর পর মোট ১৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ২৮ শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছিল তাতে ৬৩ লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ পড়ে।আর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর পর জানা গেলো আরও ১৪ লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে বাদের তালিকায়।যদিও তৃতীয় অতিরিক্ত ভোটার তালিকা বেরোনোর পর সেই সংখ্যাটা কত দাঁড়ালো তা এখনো স্পষ্ট নয়।

এদিন দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবার পরেই দেখা যায় বাদ গিয়েছে খড়দহ বিধানসভার অন্তর্গত পাতুলিয়া পঞ্চায়েতের ১৪৭ ও ১৬২ নম্বর বুথে ১৬৫ জন ভোটারের নাম। স্বাভাবিকভাবেই এত সংখ্যক ভোটারের নাম বাদ যাবার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার ভোটাররা। উল্লেখ্য, প্রথম দফার তালিকা প্রকাশের পর খড়দহেরই বন্দীপুর পঞ্চায়েত এলাকার ৩৩ জন ভোটারের নাম বাদ যাওয়ায় ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকাবাসী। ২য় দফাতেও এই ঘটনা ঘটায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সবমিলিয়ে ভোটের আগে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভবিষ্যৎ স্পষ্ট করছে কমিশন। তবে এসআইআর প্রক্রিয়া আর বিতর্ক যেমন ছিল সমার্থক তেমন অতিরিক্ত তালিকা ঘিরেও উঠছে একাধিক প্রশ্ন। আর এই আবহেই ক্রমেই এগিয়ে আসছে নির্বাচনের দিন। আগামীতে পরিস্থিতি কি হয় তার উত্তর দেবে সময়ই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *