পশ্চিমবঙ্গ

গ্রীষ্মে অকাল বর্ষণ ! দোসর ঝোড়ো হাওয়া, কতদিন চলবে দুর্যোগ?

আজ রাজ্যের একাধিক জায়াগায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আর ঘটনাচক্রে আজ দিনভরই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়- বৃষ্টির আগাম সতর্কতা। দুর্যোগের আবহে রাজনীতির পারদ কতটা চড়বে তার উত্তর দেবে সময়ই।

৭এ নিউজ ডেস্ক : গ্রীষ্মে অকাল বর্ষণ ! সপ্তাহের শুরু থেকেই সন্ধ্যে নামলেই শুরু হচ্ছিলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেই সঙ্গে ছিল ঝোড়ো হওয়ার দাপট। আর আজ একেবারে সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস বলছে আজ দিনভরই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। তবে আগামী সোম – বুধবার পর্যন্ত স্থানীয়ভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, দুই বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম,মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে উত্তরবঙ্গের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে সেখানে আগামী সপ্তাহ পর্যন্ত রয়েছে দুর্যোগের পূর্বাভাস। কোচবিহার, দুই দিনাজপুর, মালদা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর কয়েকটি বিক্ষিপ্ত এলাকা ছাড়া কাল থেকেই ঝোড়ো হওয়ার দাপট কমবে উত্তরবঙ্গে। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। উত্তরবঙ্গের উপরেও এই অক্ষরেখাটি অবস্থান করছে।আর তাই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরীর অনুকূল পরিস্থিতি থাকায় অকাল বর্ষণে ব্যতিব্যস্ত আমজনতা। প্রসঙ্গত, আজ রাজ্যের একাধিক জায়াগায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আর ঘটনাচক্রে আজ দিনভরই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়- বৃষ্টির আগাম সতর্কতা। দুর্যোগের আবহে রাজনীতির পারদ কতটা চড়বে তার উত্তর দেবে সময়ই।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *