পশ্চিমবঙ্গ

বঙ্গে বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ, আপনার কেন্দ্রে কবে রয়েছে ভোট ?

আগামী ২৩ শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ও ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। ভোটের ফল ঘোষণা হবে ৪ ঠা মে।

নিজস্ব সংবাদদাতা: অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সহ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন( Election Commission )। আজ সাংবাদিক সম্মেলন করে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। আর সেই ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট অনুষ্ঠিত হবে। রাজ্যে আগামী ২৩ শে এপ্রিল রয়েছে প্রথম দফার ভোট। ওই দিন মোট ১৫২ টি আসনে ভোটগ্রহণ হবে। আর ২৯ শে এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। পশ্চিমবঙ্গের ( West Bengal) ১৪২ টি বিধানসভা আসনে সেদিন ভোট হবে।মোট ২৯৪ টি বিধানসভা আসনে ভোট হবে এ রাজ্যে। সেই সঙ্গে আগামী ৪ ঠা মে ভোট ঘোষণার দিন হিসেবে স্থির রয়েছে।

ভোটের নির্ঘন্ট প্রকাশ
     ভোটের নির্ঘন্ট প্রকাশ

প্রসঙ্গত ২০২১ র বিধানসভা নির্বাচনে এ রাজ্যে আট দফায় ভোট হয়েছিল। সেবার ২৭ শে মার্চ থেকে শুরু হয় নির্বাচন। শেষ হয়েছিল ২৯ শে এপ্রিল। আর এবারও ঘটনাচক্রে একই দিনে শেষ হবে বিধানসভা ভোট। তবে এবার ভোটগ্রহণ (West Bengal Assembly Election) পর্ব শুরুই হচ্ছে বাংলা নববর্ষের পর। ২০২১ এ ভোটের রেজাল্ট আউট হয়েছিল ২ রা মে। আর এবার ৪ ঠা মে ভোট গণনা হবে। উল্লেখ্য, আজ পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ৩ টি রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের সূচি প্রকাশিত হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, মোট ৮২৪ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ১৭ কোটি ৪০ লক্ষ। এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলছে এ রাজ্যে। গত ২৮ শে ফেব্রুয়ারি একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে তার মধ্যে ৬০ লক্ষ ভোটারের নাম ছিল ‘বিবেচনাধীন'(Under Adjudication) তালিকাভুক্ত। এখনো তাদের সকলের নথি নিষ্পত্তি হয়নি। তাই আপাতত পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ এবং মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১,১৫২। ২০২৬’র বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নতুন ভোটার রয়েছেন ৫ লক্ষ ২৩ জন। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৩ রাজ্য অর্থাৎ অসম, কেরল ও তামিলনাড়ুতে এবং কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ পুদুচেরিতে একদফায় ভোট হবে। এ রাজ্যে প্রথম দফায় যেসকল কেন্দ্রে ভোট হবে সেখানকার প্রার্থীদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ ই এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হচ্ছে ৯ ই এপ্রিল। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটে যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ ই এপ্রিল ও তা প্রত্যাহারের শেষ দিন ১৩ ই এপ্রিল।

এবার প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট ? কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই ১৬ টি জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফায়। অর্থাৎ ২৩ শে এপ্রিল। অন্যদিকে ২৯ শে এপ্রিল নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এই ৭ টি জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ পর্ব রয়েছে। সবমিলিয়ে বঙ্গে ভোটের দামামা বেজেই গেলো। জারি হয়ে দিয়েছে আদর্শ আচরণ বিধিও। আগামী ৫ বছর বাংলার মসনদে কোন দল বসবে তার উত্তর মিলবে ৪ ঠা মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *