প্রথমবার জয় দিয়ে ISL যাত্রা শুরু ইস্টবেঙ্গলের, জোড়া গোল নবাগত ইউসেফের
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও পরবর্তীতে মাঝ মাঠের দখল নিয়ে নেন লাল-হলুদ শিবিরের ফুটবলারেরা। ৭০ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা এডমুন্ডের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোল করতে ভুল করেননি স্প্যানিশ ফুটবলার ইউসেফ এজ়েজ্জারি। ডেবিউ ম্যাচে ৬৫ এবং ৭১ মিনিটে ২ গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন নবাগত ইউসেফ এজ়েজ্জারি।
আইএসএল ২০২৫-২৬-এর (ISL ২০২৫-২৬) প্রথম ম্যাচেই জয়যাত্রা দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অভিষেক ম্যাচেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো লাল-হলুদ শিবির। এদিন মাঠে দর্শক সংখ্যা ছিলো প্রায় ১৯ হাজার। স্বাভাবিকভাবেই এই জয়ে উচ্ছসিত ইস্টবেঙ্গল গ্যালারি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও পরবর্তীতে মাঝ মাঠের দখল নিয়ে নেন লাল-হলুদ শিবিরের ফুটবলারেরা। ৭০ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা এডমুন্ডের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোল করতে ভুল করেননি স্প্যানিশ ফুটবলার ইউসেফ এজ়েজ্জারি। ডেবিউ ম্যাচে ৬৫ এবং ৭১ মিনিটে ২ গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন নবাগত ইউসেফ এজ়েজ্জারি। আর ম্যাচের শেষ দিকে বাঁ পায়ের শটে দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন মিগুয়েল। আইএসএলের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নায়ক হয়ে গেলেন নবাগত ইউসেফ এজ়েজ্জারি। আইএসএল-এ ইসবেঙ্গল খেলছে ষষ্ঠ বছর। পাশাপাশি আইএসএলের প্রথম ম্যাচে লাল-হলুদের এই আগ্রাসী মানসিকতা আত্মবিশ্বাস তো বটেই জয়ের ব্যাপারেও আশাবাদী ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। উল্লেখ্য, এইবারই প্রথম আইএসএলের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো লাল-হলুদ শিবির।পরিসংখ্যান অনুযায়ী, ISL শুরু হবার পর থেকে কোনো মরশুম জয় দিয়ে শুরু করতে পারেনি ইস্টবেঙ্গল। আর এবার গোটা ম্যাচে দাপট দেখিয়ে জয় দিয়ে শুরুর পাশাপাশি ৩-০ গোলের ব্যবধানে আশার আলো দেখছেন লাল-হলুদ সমর্থকেরা।
