দেশ

আগামীকাল ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন: হাসপাতাল থেকে বার্তা সোনম ওয়াংচুকের

সফদরজং হাসপাতালে সোনমকে 'বেআইনিভাবে আটকে' রাখার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। সোনমকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আর সেই আবহেই হাসপাতাল থেকেই স্ত্রীয়ের মাধ্যমে একটি চিঠি লিখে পাঠিয়েছেন সোনম। যেখানে আগামীকালের সংসদ অভিযানকের কর্মসূচিকে 'ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন' বলে উল্লেখ করেছেন।

৭এ নিউজ ডেস্ক:  আগামীকাল ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। সমাজমাধ্যমের দৌলতে প্রায় অনেকেই জানেন আগামীকাল যন্তরমন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির সদস্যরা সংসদ অভিযানের ডাক দিয়েছেন। আর হাসপাতাল থেকে চিঠি লিখে সেই কর্মসূচিকেই ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ বলে উল্লেখ করেছেন লাদাখের পরিবেশকর্মী তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। সেই সঙ্গে আগামীকালের অভিযানকে সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। আর ককরোচ পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই আগামীকাল প্রতিবাদ দিবস এবং প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফে। পানিহাটীতে এক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই জানিয়েছেন সিপিআইমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

শুরুটা হয়েছিল ২০ শে জুন। স্থান দিল্লির যন্তরমন্তর (Jantar Mantar News)। শিক্ষায় দুর্নীতি, নিটে প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদে পথে নামেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ সেই দলের অন্যান্য সদস্যরা।সুনীতা উইলিয়ামস, বলি অভিনেতা প্রকাশ রাজ, অভিনেত্রী স্বরা ভাস্কর, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, বর্ষীয়ান বাম নেতা মহম্মদ সেলিম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ইতিমধ্যেই সেই আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন। আর সর্বোপরি যে মানুষটি প্রথম দিন থেকেই জেন জি’দের প্রতিবাদ কর্মসূচির পাশে ছিলেন এবং আছেন তিনি সোনাম ওয়াংচুক ( Sonam Wangchuk)। গত ২৮ শে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য তিনি শুরু করেন অনশন। আজও পর্যন্ত অনড় রয়েছেন সেই কর্মসূচিতে। শুধুমাত্র নুন-জল খেয়েই প্রতিবাদ জারি রেখেছেন। সোনম ওয়াংচুকের অনশন নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া তখন সেই আবহে এদিন তাঁকে যন্তরমন্তর থেকে ‘জোর করে’ তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ বলে অভিযোগ। আর সেই ঘটনা প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিমত- যেভাবে জোর করে সোনাম ওয়াংচুককে নিয়ে যাওয়া হয়েছে তা অন্যায়।

এই ঘটনার পর অবস্থান মঞ্চে অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেই সঙ্গে সফদরজং হাসপাতালে সোনমকে ‘বেআইনিভাবে আটকে’ রাখার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। সোনমকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আর সেই আবহেই হাসপাতাল থেকেই স্ত্রীয়ের মাধ্যমে একটি চিঠি লিখে পাঠিয়েছেন সোনম। যেখানে আগামীকালের সংসদ অভিযানকের কর্মসূচিকে ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ বলে উল্লেখ করেছেন। যদিও আগামীকালের কর্মসূচিতে এখনও অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ককরোচ জনতা দল। আগামীকাল তাঁদের অভিযান ঘিরে রাজধানীতে কি পরিস্থিতি থাকে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *