পশ্চিমবঙ্গভিডিও

দক্ষিনেশ্বর হাই স্কুলে চূড়ান্ত অব্যবস্থা! স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভে ছাত্ররা

দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলের গেটে তালা দিয়ে স্কুলের সামনেই বসে স্লোগান দিতে থাকে। আর তাদের সঙ্গে ছিলেন অভিভাবিকারা। পাশাপাশি সাইকেল রেখে স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে দ্রুত দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে প্রতিবাদ জানায় ছাত্ররা। আর পড়ুয়াদের এদিনের পদক্ষেপে তাদের নৈতিক সমর্থন রয়েছে। জানালেন দক্ষিনেশ্বর উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক প্রসূন দাস।

৭এ নিউজ ডেস্ক: ভরা বর্ষার এই সময়ে রাজ্যজুড়ে একাধিক জায়গায় যখন বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন আম জনতা তখন এবার স্কুলের গেটে তালা লাগিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্ররা। আর এদিন ছাত্র বিক্ষোভে উত্তেজনা ছড়ালো দক্ষিনেশ্বর হাই স্কুল (Dakhineshwar High School) সংলগ্ন এলাকায়। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, একাদশ শ্রেণীর রেজাল্ট তারা হাতে পায়নি। এক অভিভাবকের দাবি, শুধুমাত্র ফোনে জানিয়ে দেওয়া হয় যে ছাত্ররা একাদশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করেনি বলে অভিযোগ। তবে এখানেই শেষ নয়। ছাত্রদের দাবি, তাদের নিয়মিত ক্লাস হয়না এবং স্কুলের তরফে কম্পিউটার ল্যাব বাবদ ফি নেওয়া সত্ত্বেও অধিকাংশ কম্পিউটার খারাপ হয়ে পড়ে রয়েছে।
এদিন দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলের গেটে তালা দিয়ে স্কুলের সামনেই বসে স্লোগান দিতে থাকে। আর তাদের সঙ্গে ছিলেন অভিভাবিকারা। পাশাপাশি সাইকেল রেখে স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করে দ্রুত দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে প্রতিবাদ জানায় ছাত্ররা। আর পড়ুয়াদের এদিনের পদক্ষেপে তাদের নৈতিক সমর্থন রয়েছে। জানালেন দক্ষিনেশ্বর উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক প্রসূন দাস। সেই সঙ্গে বিদ্যালয়ের অব্যবস্থার জন্য সরাসরি দায়ী করেছেন বিদ্যালয়ের প্রাক্তন টিআইসি বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাকে। এমনকি ডিআইয়ের বিরুদ্ধেও স্কুলের অচলাবস্থা কাটাতে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, ” আজকে যে অচলাবস্থা, রাস্তাঘাটে উপচে পড়েছে ছাত্রদের প্রতিবাদ ….. এর জন্য দায়ী ওই প্রাক্তন টিচার ইন চার্জ সুস্মিতা মুখার্জী আর ডিআই ব্যারাকপুর। এই দুজনের কাছেই সমাধানসূত্র। ” সেই সঙ্গে শিক্ষকের আরও অভিযোগ, ” স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মিডডেমিল বন্ধ।”

প্রসঙ্গত দক্ষিনেশ্বর হাই স্কুলটি কামারহাটী পৌরসভার ( Kamarhati Municipality) মধ্যে পড়ে। এদিন সেই স্কুলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে যখন বিক্ষোভে নেমেছে খোদ স্কুল পড়ুয়ারা তখন সেই ঘটনা প্রসঙ্গে কামারহাটি পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় জানান, ” দক্ষিনেশ্বর হাই স্কুলে একটা সমস্যা হয়েছে। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে খুব কম সংখ্যক ছাত্র এবং বড়দিমণি বলেছেন এরকম ছাত্র সংখ্যা থাকলে আমাদের স্কুল চালাতে অসুবিধা হচ্ছে। এনারা স্কুলের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যোগাযোগের পর ওনারা চেষ্টা করছেন রিভাইভ করার। মিডডেমিলের বিষয়ে জানা নেই আমার। জেনে বলতে পারব। ”
দক্ষিনেশ্বর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিক্ষোভরত পড়ুয়ারা স্পষ্টতই জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। পড়ুয়ারা কবে তাদের দাবি আদায় করতে পারে সেদিকে নজর রইলো আমাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *