কলকাতা

মমতার সঙ্গ ছাড়ছেন অনুব্রতও ? ঋতব্রতের ‘আসল তৃণমূলে’ ‘কেষ্ট’ যোগের জোর জল্পনা

সূত্রের দাবি, বীরভূম জেলা সভাপতির দায়িত্ব পেতে পারেন অনুব্রত মণ্ডল। আশিস বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক প্রভাবশালী নেতা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। আগামীকালের বৈঠকে হতে পারে বড় ঘোষণা।

নিজস্ব সংবাদদাতা : তবে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কেষ্ট বা অনুব্রত মণ্ডল তাঁর রাজনৈতিক সঙ্গ ত্যাগ করছেন ? বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে, অনুব্রত মণ্ডল এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, এই নতুন ‘আসল তৃণমূল’ শিবিরের বীরভূমের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন অনুব্রত। সূত্রের খবর অনুযায়ী, কেবল কেষ্ট নন, বরং বীরভূমের অত্যন্ত প্রভাবশালী ও দাপুটে চার নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। এই সব বড় মাপের নেতাদের দলান্তরের ফলে কার্যত বীরভূমের রাজনৈতিক নিয়ন্ত্রণ এখন ঋতব্রত নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরের হাতে চলে এল।
প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন আশিসবাবু । সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকের পরপরই বিধানসভা থেকে ঋতব্রত শিবিরের একজন বিধায়ক অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে যোগদানের বিষয়ে চূড়ান্ত কথা বলেন আর কেবল যোগদানই নয়, বীরভূমের জেলা সভাপতি পদে তাঁকে দায়িত্ব দেওয়ার বিষয়েও অনুব্রতের কাছে সম্মতি চাওয়া হয় এবং তিনি তাতে পূর্ণ সম্মতি প্রদান করেছেন।
আগামীকাল বিকেল ৩টে নাগাদ নব্য তৃণমূলের জেলা কমিটি গঠনের লক্ষ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। খবর পাওয়া গেছে যে, অনুব্রত মণ্ডল এই বৈঠকে উপস্থিত থাকবেন। সূত্রের আরও দাবি অনুযায়ী, এই বৈঠকেই সদ্য কালীঘাট তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বেরিয়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্যকে একটি বড় ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *