ভোট গণনার আবহে জোড়া মৃতদেহ উদ্ধার পানিহাটীতে, চাঞ্চল্য এলাকায়
পানিহাটীর দুটি আলাদা গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়েছে মোট দুটি মৃতদেহ। একটি বোসের ঘাট থেকে এবং অন্যটি শ্মশান ঘাট থেকে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলদুটিতে পৌঁছে দেহ উদ্ধার করে সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ।
৭এ নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে মোট ২৯৩ টি বিধানসভা আসনের (Election 2026 result) ভোট গণনা চলছে। ক্রমাগত পরিবর্তন হচ্ছে ভোটের একদিকে যখন চড়চড়িয়ে বাড়ছে নির্বাচনের উত্তাপ, তখন অন্যদিকে পানিহাটীতে দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো তীব্র চাঞ্চল্য। আজ পানিহাটীর (Panihati) দুটি আলাদা গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়েছে মোট দুটি মৃতদেহ। একটি বোসের ঘাট থেকে এবং অন্যটি শ্মশান ঘাট থেকে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলদুটিতে পৌঁছে দেহ উদ্ধার করে সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ।গঙ্গার ঘাট থেকে দেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে কি জানালেন প্রাক্তন কাউন্সিলর সুদীপ রায় জানান,” সকালে আমার কাছে ফোন আসে দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে।আমি খড়দহ থানাকে খবরটা জানাই। পরবর্তীতে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।”যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।তবে বিশ্বস্ত সূত্রে খবর, নিহতরা দুজনেই পুরুষ। সবমিলিয়ে ভোট গণনার আবহে পানিহাটী থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।


