পশ্চিমবঙ্গ

ফের তৎপরতা সিবিআই এর, অভয়া কাণ্ডের তদন্তে পানিহাটী শ্মশানে সিবিআই, ঘটনায় বিস্ফোরক অভয়ার মা

শুধু সরকার নয়, আদালতও সিবিআইকে নির্দেশ দেয় ৮ই অগাস্ট ২০২৪ রাত থেকে ৯ই অগাস্ট ২০২৪ পানিহাটী শ্মশান ঘাটে অভয়ার দেহ দাহ করা পর্যন্ত সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তার রিপোর্ট আদালতে পেশ করতে। সেই নির্দেশ পেয়েই সক্রিয় হয়েছে সিবিআই, এদিন সিবিআই এর একটি তিন সদস্যের দল আসে পানিহাটী শ্মশানে

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে পট পরিবর্তনের পরেই ফের অভয়া মামলার ফাইল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ২০২৬ বিধানসভা নির্বাচনে পানিহাটীতে বিজেপি প্রার্থী করেছিল আর.জি.কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথকে, এবং নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে অভয়া কাণ্ডের তদন্ত নতুন করে শুরু করবে সিবিআই, কারন বিগত সরকারের আমলে সীমা পাহুজার নেতৃত্বে সিবিআই যে তদন্ত করেছিল, সেই তদন্তে তারা যে খুশী নন, সেটা আদালত সহ প্রকাশ্যেই জানিয়েছিলেন অভয়ার বাবা-মা। আর নির্বাচনে রত্না দেবনাথ জয়ী হবার পর সেই দাবী আরও জোরদার হয়। এবং শুধু সরকার নয়, আদালতও সিবিআইকে নির্দেশ দেয় ৮ই অগাস্ট ২০২৪ রাত থেকে ৯ই অগাস্ট ২০২৪ পানিহাটী শ্মশান ঘাটে অভয়ার দেহ দাহ করা পর্যন্ত সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তার রিপোর্ট আদালতে পেশ করতে। সেই নির্দেশ পেয়েই সক্রিয় হয়েছে সিবিআই, এদিন সিবিআই এর একটি তিন সদস্যের দল আসে পানিহাটী শ্মশানে, অভিযোগ, যেখানে ২টি মৃতদেহ আগে থেকে থাকা সত্ত্বেও তড়িঘড়ি দাহ করে দেয়া হয়েছিলো অভয়ার দেহটি।  অভয়ার দেহটি দ্রুত দাহ করে প্রমান লোপাটের অভিযোগ ওঠে পানিহাটীর তৎকালীন বিধায়ক, এক পৌর প্রতিনিধি এবং অভয়ারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। সেই ঘটনা নিয়েই এদিন সিবিআই আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করে শ্মশানের কর্মী ভোলানাথ পাত্রকে। আর জিজ্ঞাসাবাদ শেষে ভোলানাথ পাত্র জানান, ৩ সদস্যের একটি তদন্তকারী দল এসে তার কাছে ৯ই অগাস্ট ২০২৪ তারিখের রাতে যখন অভয়ার দেহ নিয়ে আসা হয়েছিল শ্মশানে, সে সময়কার পরিস্থিতি জানতে চান , তিনি জানিয়েছেন, পুলিশ এবং ভি আই পি দের ভিড়ে ঠাসাঠাসি অবস্থা হয়েছিল শ্মশান চত্বর। সে সময়ে ২টি অপেক্ষমান দেহ দাহ না করে আর.জি.করের ঐ নিহত চিকিৎসকের দেহ দাহ করা হয়, এবং সে সময়ে কেউ কোনও আপত্তিও জানান নি, মেয়ের সৎকারের শেষ কাজ করেছিলেন তার মা নিজেই।
আর সিবিআই এর এই তৎপরতার পর পানিহাটীর বর্তমান বিধায়ক, অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটীর তৎকালীন বিধায়ক, এক প্রতিনিধি এবং অভয়ারই এক প্রতিবেশীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকলেন না, তার বিস্ফোরক অভিযোগ, পুরো ঘটনাটির সাথে যুক্ত ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ ব্যানার্জিও, তার অভিযোগ, অভয়াকে পিজিটি রুমে খুন করে দেহটি এনে রাখা হয়েছিল ঐ সেমিনার রুমে।
বিগত তদন্তে সিবিআই যে রিপোর্ট পেশ করেছিল আদালতে, তাতে খুশী হননি রাজ্যের কোনও মানুষই। কারন সেই রিপোর্টে যে বিস্তর ফাঁক ছিলো , তা দিনের আলোর মতো পরিষ্কার হলেও, তদন্ত সেখানেই শেষ করেছিলো সীমা পাহুজার নেতৃত্বে সিবিআই এর তদন্তকারীরা। সেই শেষ না হওয়া তদন্ত পুনরায় শুরু হবার কারনে, অভয়ার নৃশংসতম খুনের ঘটনায় প্রকৃত দোষীদের নাম সবার সামনে আসবে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে, এই আশায় রয়েছেন  রাজ্যের মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *