কলকাতা

দপ্তর ভাগ হলো শুভেন্দুর মন্ত্রীদের মধ্যে, কে পেলেন কোন দপ্তর দেখুন –

মন্ত্রিসভার দপ্তর বণ্টন অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সরাসরি স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরগুলোর দায়িত্ব থাকছে। এ ছাড়াও, মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মধ্যে যে দপ্তরগুলো বণ্টন করা সম্ভব হচ্ছে না বা অবশিষ্ট থাকছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ দফতরগুলোও সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণেই থাকছে।

নিজস্ব সংবাদদাতা : সব জল্পনার অবসান, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো শুভেন্দু অধিকারীর নব্য মন্ত্রিসভায় কোন কোন ব্যক্তি কোন নির্দিষ্ট মন্ত্রিত্ব বা দপ্তরের দায়িত্ব লাভ করেছেন, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ নামের তালিকা। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর, শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দফতর নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। একই সঙ্গে, মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নতুন মুখগুলোর মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
গত ৯ মে রবীন্দ্রজয়ন্তী দিন, শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেড ময়দানে শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রীপদে শপথ গ্রহণ করেছিলেন আরও পাঁচজন গুরুত্বপূর্ণ নেতা— তাঁরা হলেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। এর পরবর্তীতে, ১ জুন তারিখে আরও ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন।
মন্ত্রিসভার দপ্তর বণ্টন অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সরাসরি স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরগুলোর দায়িত্ব থাকছে। এ ছাড়াও, মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মধ্যে যে দপ্তরগুলো বণ্টন করা সম্ভব হচ্ছে না বা অবশিষ্ট থাকছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ দফতরগুলোও সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণেই থাকছে।

গঠিত হওয়া এই নতুন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ সর্বমোট ১৯ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব লাভ করেছেন। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শারদ্বত মুখোপাধ্যায় এবং অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন স্বপন দাশগুপ্ত। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ভার সামলাবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে দীপক বর্মন স্কুলশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তাপস রায়, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন শঙ্কর ঘোষ, বনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মনোজ ওরাওঁ এবং কৃষিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দুধকুমার মণ্ডল।
পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা এবং মন্ত্রীদের দায়িত্বপ্রাপ্ত দপ্তরসমূহ বিস্তারিতভাবে দেখে নিন :

  • শুভেন্দু অধিকারী: তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী, ভূমি এবং ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (PAR) দপ্তরের কাজ পরিচালনা করবেন।
  • দীপক বর্মন: স্কুলশিক্ষা দপ্তর, আবাসন দপ্তর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর এবং বস্ত্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
  • জগন্নাথ চট্টোপাধ্যায়: তিনি উচ্চ শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তরের দায়িত্ব পালন করবেন।
  • তাপস রায়: তিনি শিল্প, বাণিজ্য, সরকারি উদ্যোগ পুনর্গঠন দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলাবেন ।
  • স্বপন দাশগুপ্ত:  রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থ দপ্তরটি পরিচালনা করবেন।
  • শঙ্কর ঘোষ: পরিষদীয় বিষয়ক এবং পর্যটন দপ্তরের দায়িত্বে পালন করবেন।
  • শারদ্বত মুখোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
  • অর্জুন সিং:  শ্রম ও পরিবহণ দপ্তরটি তদারকি করবেন।
  • নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব পালন করবেন।
  • অশোক কীর্তনিয়া: খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
  • দিলীপ ঘোষ:  পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
  • ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
  • অগ্নিমিত্রা পাল: পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন
  • মনোজকুমার ওরাওঁ: বন ও পরিবেশ দপ্তরটি পরিচালনা করছেন।
  • গৌরীশঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণিকল্যাণ, গ্রন্থাগার এবং মাস এডুকেশন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
  • কল্যাণ চক্রবর্তী: তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
  • অরূপকুমার দাস: সেচ ও জলপথ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
  • অজয়কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তরের দায়িত্ব পালন করবেন
  • দুধকুমার মণ্ডল: রাজ্যের কৃষি দপ্তরটি পরিচালনা করবেন।

নতুন মন্ত্রী সভায় ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন – 

  • মালতী রাভা রায়: তাঁকে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতর , স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর (এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে।
  • শ্রী রাজেশ মাহাতো: তাঁকে প্রাণীসম্পদ বিকাশ দফতর এবং মৎস্য চাষ দফতর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
  • ডা. ইন্দ্রনীল খাঁ: তাঁকে যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে  নিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, নবান্ন থেকে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে আরও বিস্তারিতভাবে জানানো হয়েছে যে, মোট ১৯ জন প্রতিমন্ত্রীর জন্য কোন কোন নির্দিষ্ট দপ্তর বা মন্ত্রণালয় বরাদ্দ করা হয়েছে।
প্রতিমন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা – 

  • জোয়েল মুর্মু: আদিবাসী উন্নয়ন ও সেচ ও জলপথ দপ্তর
  • হরেকৃষ্ণ বেরা: উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর
  • আনন্দময় বর্মন: পরিবহণ ও অর্থ দপ্তর
  • অশোক দিন্দা: কৃষি বিপণন ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর
  • নদিয়ারচাঁদ বাউরি: পূর্ত ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর
  • বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর
  • শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ ও পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর
  • মৌমিতা বিশ্বাস মিশ্র: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তর
  • উমেশ রাই: সংসদীয় বিষয়ক ও নগরোয়ন ও পুর বিষয়ক দপ্তর
  • পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি ও পর্যটন দপ্তর
  • কৌশিক চৌধুরী: স্কুল শিক্ষা ও দমকল দপ্তর
  • ভাস্কর ভট্টাচার্য: জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দপ্তর
  • দিবাকর ঘরামি: সমবায়, বন ও পরিবেশ দপ্তর
  • অমিয় কিস্কু: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, উদ্যানপালন ও কৃষি দপ্তর
  • কলিতা মাজি: আবাসন দপ্তর
  • গার্গী দাস ঘোষ: বিদ্যুৎ ও অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি দপ্তর
  • বিরাজ বিশ্বাস: আইন, বিচার ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর
  • দীপঙ্কর জানা: ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন ও সুন্দরবন বিষয়ক দপ্তর
  • সুমনা সরকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *