কলকাতা

পুলিশের জালে একের পর এক TMC নেতা, এবার ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ!

এবার একাধিক অভিযোগের তীর বঙ্গের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের দিকে। সেই সঙ্গে তাঁর স্ত্রী মধুছন্দা সেন এবং আরও ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বৌবাজার থানায়। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজোর আগে অবৈধভাবে 'প্রিভিউ শো'র টিকিট বিক্রি করেছে ইন্দ্রনীল সেনের স্ত্রীর সংস্থা মাস আর্ট।

৭এ নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের আবহে কার্যত ‘ত্রাহি’ অবস্থা তৃণমূলের (TMC)। দুর্নীতি থেকে তোলাবাজি থেকে শ্লীলতাহানি থেকে বোমাবাজি একাধিক অভিযোগে কখনো ইডি, কখনো এনআইএ আবার কখনো রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী থেকে বিধায়ক সকলেই রয়েছেন সেই তালিকায়। এবার একাধিক অভিযোগের তীর বঙ্গের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের দিকে। সেই সঙ্গে তাঁর স্ত্রী মধুছন্দা সেন এবং আরও ৩ জন- ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বৌবাজার থানায়। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজোর আগে অবৈধভাবে ‘প্রিভিউ শো’র টিকিট বিক্রি করেছে ইন্দ্রনীল সেনের স্ত্রীর সংস্থা মাস আর্ট (Mass Art)। ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় এই অভিযোগ করেছেন। ২০২২ সালে মাস আর্ট দাবি করে তাদের সঙ্গে ইউনেস্কোর পার্টনারশিপ হয়েছে। স্থানীয় গাইড, ইউনেস্কোর প্রতিনিধিদের তত্ত্বাবধানে শহরের ২৪ টি প্যান্ডেল ঘুরে দেখেন বিদেশী অতিথিরা। সেই সঙ্গে জনসাধারণের জন্য খোলার আগেই চড়া দামে বিশেষ টিকিট কেটে সেই প্যান্ডেলগুলি দেখার সুযোগ পান উচ্চবিত্তরাও। তবে অভিযোগকারীদের দাবি ইউনেস্কোর সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে মাস আর্টের সঙ্গে তারা এই ধরণের কোনো বাণিজ্যিক চুক্তি করেনি।
সম্প্রতি সংগীতজগতেও ‘সিন্ডিকেট রাজ’ চালানোর অভিযোগ তোলা হয়েছে ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থও হয়েছিলেন বেশ কয়েকজনা সংগীতশিল্পী। যদিও নিজের বিরুদ্ধে দুটি অভিযোগকেই অস্বীকার করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ‘প্রিভিউ শোয়ের’ টিকিট নিয়ে যে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে ইন্দ্রনীল সেন সহ মোট ৫ জনের বিরুদ্ধে সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *