পশ্চিমবঙ্গ

‘পূর্বতন সরকার উত্তর দমদমের ওপর নজর রাখেনি’- ইস্তফা দিয়েই ‘বেসুরো’ বিধান

সূত্রের খবর, এদিন পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ মোট ২১ জন তৃণমূল কাউন্সিলর এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে জেলা শাসকের কাছে তাদের নিজ নিজ পদত্যাগ পত্র জমা দেন। উত্তর দমদম পৌরসভায় মোট ৩৫ টি আসন রয়েছে। আর তার মধ্যে ২১ টি আসনই এখন ফাঁকা। ব্যক্তিগত কারণেই ইস্তফা - জানিয়েছেন পদত্যাগী কাউন্সিলররা।

৭এ নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে একের পর এক পৌরসভায় ভেঙেছে পৌরবোর্ড। এবার সেই তালিকায় জুড়লো উত্তর দমদম (North Dumdum) পৌরসভার নামও। এদিন সেই পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস সহ মোট ২২ জন কাউন্সিলর পদত্যাগ করায় ভেঙে গেলো উত্তর দমদম পৌরসভার পৌরবোর্ডও। আর ইস্তফা পত্র জমা দিয়ে ‘বেসুরো’ মন্তব্য করলেন বিধান। কি বললেন জানাব আপনাদের বিস্তারিতভাবে। তবে তার আগে আপনাদের জানাই ঠিক কি ঘটে এদিন ? সূত্রের খবর, এদিন পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ মোট ২১ জন তৃণমূল (TMC) কাউন্সিলর এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে জেলা শাসকের কাছে তাদের নিজ নিজ পদত্যাগ পত্র জমা দেন। উত্তর দমদম পৌরসভায় মোট ৩৫ টি আসন রয়েছে। আর তার মধ্যে ২১ টি আসনই এখন ফাঁকা। ব্যক্তিগত কারণেই ইস্তফা – জানিয়েছেন পদত্যাগী কাউন্সিলররা। তবে এরই মাঝে পুরপ্রধান বিধান বিশ্বাসের গলায় শোনা গেলো ‘বিজেপির (BJP) প্রতি ‘বিশ্বাস’ এবং পূর্বতন সরকার অর্থাৎ তাঁর নিজের দলের বিরুদ্ধে অভিযোগের সুর।’ ইস্তফাপত্র জমা দিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান- “পদত্যাগ করলাম যাতে আগামীদিনে নবনির্বাচিত বিধায়কের নেতৃত্বে উত্তর দমদম পৌরসভা আরও ভালোভাবে চলতে পারে। কর্মীদের বেতন ও দাবিদাওয়া পূরণ হয়।” সেই সঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য- ‘পূর্বতন সরকার উত্তর দমদমের ওপর সঠিকভাবে নজর রাখেনি। তবে তাঁর বিশ্বাস ডাবল ইঞ্জিন সরকার বাংলায় ভালো কাজ করবে।”

যদিও তৃণমূল নেতা জানান গত ৪ তারিখেই তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, তবে পদত্যাগের পরই তাঁর বেসুরো মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। আগামীতে উত্তর দমদমের পৌরপরিষেবা ও পৌরসভার কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে কি পদক্ষেপ করেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *