কলকাতা

একদিকে CID, অন্যদিকে KMC, জোড়া ফলায় অস্বস্তিতে অভিষেক

নির্বাচনী প্রচার চলাকালীন 'উস্কানিমূলক মন্তব্য' করার অভিযোগে সিআইডির তলবে আজ ভবানীভবনে হাজিরা দিয়েছেন তিনি। একদিকে যখন রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন অভিষেক তখন অন্যদিকে তাঁর কালীঘাটের বাড়ি বৈধ ভাবে তৈরী হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত হন পুরসভার বিশেষ দল।

৭এ নিউজ ডেস্ক: অস্বস্তি বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishekh Banerjee)। এবার তৃণমল সাংসদের কালীঘাটের বাড়িতে ফিতে নিয়ে পৌঁছলো কলকাতার পুরনিগমের বিল্ডিং বিভাগের প্রতিনিধিরা। উপলক্ষ্য অবশ্যই হেভিওয়েট তৃণমূল নেতার বাসভবন সঠিক নিয়ম মেনে বৈধ ভাবে তৈরী হয়েছে কিনা তা খতিয়ে দেখা। এদিন বেলা ১ টা নাগাদ যখন কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যান পুরসভার কর্মীরা তখন স্বাভাবিকাবেই বাড়িতে ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নির্বাচনী প্রচার চলাকালীন ‘উস্কানিমূলক মন্তব্য’ করার অভিযোগে সিআইডির তলবে আজ ভবানীভবনে হাজিরা দিয়েছেন তিনি। একদিকে যখন রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন অভিষেক তখন অন্যদিকে তাঁর কালীঘাটের বাড়ি বৈধ ভাবে তৈরী হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত হন পুরসভার বিশেষ দল। সেই বাড়িটির সীমানা প্রাচীর থেকে ফুটপাতের দূরত্ব কত তাও মেপে দেখেন তাঁরা। প্রসঙ্গত, শুধু কালীঘাটের বাড়িই নয়, হরিশ মুখাৰ্জী রোডে অবস্থিত অভিষেকের নিজের বাড়ি এবং তাঁর সংস্থার একাধিক সম্পত্তিতেও নোটিস পাঠিয়েছে পুরসভা। উল্লেখ্য, তৃণমূল সাংসদের বেশ সম্পত্তির ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে গিয়ে বেআইনিভাবে নির্মাণ হয়েছে বলে অভিযোগ জমা পরে পুর প্রশাসনের কাছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই সরেজমিনে অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে হাজির হয়েছিলেন কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের একাধিক প্রতিনিধি। এরপর আজকের পরিদর্শনের পর তৈরী হবে রিপোর্ট। আগামীতে পুর প্রতিনিধিদের সরেজমিন তদন্তের ফলাফল কি দাঁড়ায় সেদিকে নজর রইলো আমাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *