বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই ৩টি লাল কার্ড! ইতিহাস গড়ল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই দেখা গেল ৩টি লাল কার্ড। মেক্সিকো ২-০ গোলে হারাল দক্ষিণ আফ্রিকাকে। জানুন ম্যাচের সমস্ত নাটকীয় ঘটনা -

নিজস্ব সংবাদদাতা : ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই দেখা গেল এক বিরল নজির। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে রেফারিকে দেখাতে হলো মোট তিনটি লাল কার্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এর আগে কখনও এতগুলি লাল কার্ড দেখা যায়নি।
বিশ্বকাপের এই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার দু’জন ফুটবলার মাঠের ভেতরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলেন। অন্যদিকে, মেক্সিকোর পক্ষ থেকে মাত্র একজন খেলোয়াড় লাল কার্ড পেলেন। মেক্সিকো দল দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল। তবে উদ্বোধনী এই ম্যাচে ফুটবলারদের কাছ থেকে যে উচ্চমানের ফুটবল খেলা প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে তেমন কিছু দেখা গেল না। সম্ভবত ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে দল দুটি কিছুটা নিচের দিকে থাকায় ম্যাচটিতে আকর্ষণীয় বা প্রাণবন্ত ফুটবল দেখার সুযোগ হয়নি। দুই দলের ফুটবলারদের মধ্যে খেলার সেই তীব্র ঝাঁজ বা উত্তেজনা দেখা যায়নি। তবে ম্যাচের শুরু থেকেই মেক্সিকোর খেলোয়াড়দের আধিপত্য ও দাপট অন্য দলের তুলনায় বেশি ছিল, যা শেষ পর্যন্ত তাদের জয় নিশ্চিত করতে সহায়তা করেছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে দুর্দান্ত পারফরম্যান্স করে মেক্সিকো ২-০ গোলে হারায় দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচের প্রথমার্ধে জুলিয়ান কিনোনেস গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। পরে রাউল হিমেনেজ ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন।
তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে শৃঙ্খলাভঙ্গ ও আক্রমণাত্মক খেলা। প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র চার মিনিট পর দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্পেহেফেলো সিথোলে, গোলমুখে এগিয়ে যাওয়া ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করার অপরাধে রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
ম্যাচের ৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় থেম্বা জোয়ান প্রতিপক্ষ কোনো খেলোয়াড়কে চড় মারার গুরুতর অপরাধে সরাসরি লাল কার্ডের সম্মুখীন হন। এর ফলে দক্ষিণ আফ্রিকা দলের একটি সদস্য কমে যায় এবং তারা মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে বাকি ম্যাচটি শেষ করতে বাধ্য হয়। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্টেস একটি নিশ্চিত গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করার পর শৃঙ্খলাভঙ্গের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।
ম্যাচের ৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় থেম্বা জোয়ান প্রতিপক্ষ এক খেলোয়াড়কে চড় মারার গুরুতর অপরাধে সরাসরি লাল কার্ডের সম্মুখীন হন। এর ফলে দক্ষিণ আফ্রিকা দলের একটি সদস্য কমে যায় এবং তারা মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে বাকি ম্যাচটি শেষ করতে বাধ্য হয়। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্টেস প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় লাল কার্ড দেখেন। ফলে ম্যাচ শেষ হয় দক্ষিণ আফ্রিকার ৯ জন এবং মেক্সিকোর ১০ জন খেলোয়াড় নিয়ে।
পরিসংখ্যান বলছে, ২০২২ বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে মোট ৪টি লাল কার্ড দেখা গিয়েছিল। সেখানে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা গেল ৩টি লাল কার্ড, যা ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।বিশ্বকাপের শুরুতেই এমন উত্তেজনাপূর্ণ ও বিতর্কিত ম্যাচ ভবিষ্যতের লড়াইগুলির জন্য বাড়িয়ে দিয়েছে আগ্রহ। ফুটবলবিশ্ব এখন দেখার অপেক্ষায়, এই টুর্নামেন্টে আরও কত নতুন ইতিহাস লেখা হয়।



