খেলা

কাটলো ২২ বছরের খরা, ফের ভারতসেরা ইস্টবেঙ্গল, উচ্ছ্বসিত সমর্থকেরা

২০০৩-০৪ সালে শেষবারের মতো 'ন্যাশনাল ফুটবল লিগ' জেতে ইস্টবেঙ্গল। তবে তারপর থেকে আর জাতীয় স্তরে মেলেনি সাফল্য। বরং ফি বছর বেড়েছে সমর্থকদের অপেক্ষা। তবে এবার অবসান হলো সেই অপেক্ষার। দীর্ঘ প্রতীক্ষিত জয় এলো লাল-হলুদের। আজ কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী ইন্টার কাশীকে ২-১ গোলে হারালো ইস্টবেঙ্গল।

৭এ নিউজ ডেস্ক: কাটলো ২২ বছরের খরা। আইএসএল জিতলো ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই এই জয়ের খবর পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন লাল-হলুদ সমর্থকেরা। সেই সঙ্গে স্বস্তির হাসি ইস্টবেঙ্গল দলের কোচ অস্কার ব্রুজ়োর মুখেও। প্রসঙ্গত, ২০০৩-০৪ সালে শেষবারের মতো ‘ন্যাশনাল ফুটবল লিগ’ জেতে ইস্টবেঙ্গল। তবে তারপর থেকে আর জাতীয় স্তরে মেলেনি সাফল্য। বরং ফি বছর বেড়েছে সমর্থকদের অপেক্ষা। তবে এবার অবসান হলো সেই অপেক্ষার। দীর্ঘ প্রতীক্ষিত জয় এলো লাল-হলুদের। আজ কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী ইন্টার কাশীকে ২-১ গোলে হারালো ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুর ১৪ মিনিটের মাথায় গোল করে ইন্টার কাশী। তবে খেলার দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে লাল- হলুদ ব্রিগেড। প্রথম গোল করে দলকে ছন্দে ফেরান ফেরান এজ়েজারি এবং সমতা ফেরান ম্যাচে। তবে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইস্টবেঙ্গল বাহিনীর লক্ষ্য ছিল ‘আইএসএল ট্রফি।’ ম্যাচের ৭২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করে রশিদ। বলাই বাহুল্য, দ্বিতীয় গোলেই এগিয়ে যায় লাল-হলুদ এবং শেষমেশ জয়ী হয় তারা। আপাতত, যুদ্ধ জয়ের হাসি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে। চলছে সেলিব্রেশন এবং উল্লাসের পর্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *