পশ্চিমবঙ্গভিডিও

স্থানীয় মানুষজনের দাবী উপেক্ষা করে রিসার্ভেশন কাউন্টার বন্ধ আগরপাড়াতে

রিসার্ভেশন কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে, এ খবর পেয়েই প্রতিবাদে সামিল হয়েছিলেন আগরপাড়ার বাসিন্দারা, কয়েক হাজার নিত্য যাত্রীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপিও পাঠানো হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডি. আর. এমের কাছে। কিন্তু কোনও আবেদন, নিবেদনে কর্ণপাত না করে নির্ধারিত দিন থেকেই বন্ধ হয়ে গেলো আগরপাড়া স্টেশনের দূরপাল্লার ট্রেনের টিকিট রিসার্ভেশন কাউন্টারটি।

৭এ নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত স্থানীয় মানুষজনের দাবী উপেক্ষা করেই ১লা জুলাই থেকে পূর্ব রেলের আরও ৭টি স্টেশনের সাথে সাথে দূরপাল্লার ট্রেনের টিকিট রিসার্ভেশন কাউন্টার বন্ধ হয়ে গেলো আগরপাড়া স্টেশনেও ( Agarpara Railway Station)। রিসার্ভেশন কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে, এ খবর পেয়েই প্রতিবাদে সামিল হয়েছিলেন আগরপাড়ার বাসিন্দারা, কয়েক হাজার নিত্য যাত্রীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপিও পাঠানো হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডি. আর. এমের কাছে। কিন্তু কোনও আবেদন, নিবেদনে কর্ণপাত না করে নির্ধারিত দিন থেকেই বন্ধ হয়ে গেলো আগরপাড়া স্টেশনের দূরপাল্লার ট্রেনের টিকিট রিসার্ভেশন কাউন্টারটি। ঘটনায় টিকিট কাটতে এসে বিপাকে পড়ছেন প্রচুর মানুষ, বিশেষ করে প্রবীণ ও প্রৌঢ় মানুষজন-যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন।

মমতা ব্যানার্জী ( Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন এই দূরপাল্লার ট্রেনের টিকিট রিসার্ভেশন কাউন্টার চালু হয়েছিল আগরপাড়া সহ অন্যান্য মফস্বলের স্টেশনগুলোতে, দীর্ঘ দিন বাদে কম টিকিট বিক্রি হবার অজুহাত দেখিয়ে বন্ধ করা হলো এই কাউন্টারগুলি। এক স্থানীয় বাসিন্দা সমীর দে`র অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর তারা আরও ভালো পরিষেবা আশা করেছিলেন।
আর এক ব্যবহারকারী ধ্রুব চক্রবর্তীর অভিযোগ, রেল কর্তৃপক্ষ বরাবরই আগরপাড়া স্টেশনের প্রতি উদাসীন, বর্তমানে স্টেশন গুলিতে উচ্ছেদ চলছে যাত্রীদের সুবিধার জন্য, আর এই দূরপাল্লার ট্রেনের টিকিট রিসার্ভেশন কাউন্টার বন্ধ করে দেওয়ায় যাত্রীদের কি সুবিধা হবে, না অসুবিধা ? সেটা ভেবে দেখা উচিত। সবমিলিয়ে হাজারো প্রতিরোধ ও প্রতিবাদের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় রইলো রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে অব্যাহত থাকলো ‘অনলাইনে তেমন অভ্যস্ত না হওয়া’ যাত্রীদের ভোগান্তিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *