খেলা

শুধু হাওয়া নয়,ম্যাচের আগে আসন্ন বিশ্বকাপের বলে দিতে হবে চার্জও! কেন জানেন ?

২০২৬'র ফিফা ওয়ার্ল্ড কাপের বলের নাম 'ট্রিওন্ডা।' তৈরী করেছে 'অ্যাডিডাস।' সেই সঙ্গে এই বিশেষ বলটির নকশাতেও রয়েছে চমক।এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা এই তিন দেশের  প্রতিনিধিত্ব করছে যথাক্রমে নীল, সবুজ ও লাল রং। পাশাপাশি তিন দেশের পরিচয় তুলে ধরা হয়েছে তিনটি আলাদা প্রতীকের মাধ্যমে।

৭এ নিউজ ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটি দিন। তারপরেই আগামী ১১ ই জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। আর প্রতিটি বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহের অন্ত থাকে না। আর এবারের বলের প্রযুক্তি শুনলে আপনিও অবাক হতে বাধ্য। কারণ আসন্ন ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলে হাওয়ার পাশাপাশি দিতে হবে চার্জও। আসলে এবছরের ফিফা ওয়ার্ল্ড কাপের বলে থাকছে অত্যাধুনিক মোশন সেন্সর চিপ এবং সেই কারণেই রিচার্জেবল ব্যাটারি রাখা হয়েছে বলে। ম্যাচ শুরুর আগে চার্জিং ডিভাইসের মাধ্যমে ওই সেন্সরটিতে সম্পূর্ণভাবে চার্জ দিতে হবে। একবার চার্জ দিলে সেন্সরটি প্রায় ছ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে। সুতরাং পূর্ণ ম্যাচ, অতিরিক্ত সময় এবং তারপরও পেনাল্টি পর্যন্ত খেলা গড়ালেও সহজেই সচল থাকবে সেই বিশেষ চিপটি।

২০২৬’র ফিফা ওয়ার্ল্ড কাপের বলের নাম ‘ট্রিওন্ডা।’ তৈরী করেছে ‘অ্যাডিডাস।’ সেই সঙ্গে এই বিশেষ বলটির নকশাতেও রয়েছে চমক।এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা এই তিন দেশের  প্রতিনিধিত্ব করছে যথাক্রমে নীল, সবুজ ও লাল রং। পাশাপাশি তিন দেশের পরিচয় তুলে ধরা হয়েছে তিনটি আলাদা প্রতীকের মাধ্যমে। কানাডার জন্য ম্যাপল পাতা, মেক্সিকোর জন্য ঈগল এবং যুক্তরাষ্ট্রের জন্য তারা চিহ্ন রয়েছে। কোন সময়ে কোন দিকে বল যাচ্ছে, কোন খেলোয়াড় স্পর্শ করছে এ সব তথ্যই জানা যাবে বিশেষ চিপের মাধ্যমে। সেই সঙ্গে মাত্র ১৪ গ্রাম ওজনের এই সেন্সর চিপের মাধ্যমে অফসাইড, গোললাইন সহ আরও নানানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নির্ভুল ও নিখুঁত সিদ্ধান্ত নিতে রেফারিদের সাহায্য করবে এই প্রযুক্তি। কাজেই চলতি বছরের ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রিওন্ডা’ শুধুমাত্র খেলার জন্যই ব্যবহৃত হবে না, বরং এই বল এবার ট্র্যাকিং যন্ত্র হিসেবেও কাজ করবে।স্টেডিয়ামের ক্যামেরার সঙ্গে যুক্ত হয়ে ৩ডি ট্র্যাকিং সিস্টেম তৈরী করবে এই সেন্সর প্রযুক্তি। সবমিলিয়ে এবারের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। প্রসঙ্গত জি এন্টারটেইনমেন্টের স্পোটর্স নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলগুলিতে সম্প্রচারিত হবে ২০২৬’র ফিফা ওয়ার্ল্ড কাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *